Shohoj Manush Lyrics (সহজ মানুষ) Bengali Folk Song
Shohoj Manush Lyrics Bengali Folk Song :
Song : Shohoj Manush
Lyrics & Composition : Lalon Fakir
Recreated by : The Folk Diaryz
Vocal : Arkadeep Mishra
Guitar : Sayan Das
Bass Guitar : Sandip Sarkar
Drum & percussion : Deep Ghosh
Acoustic Guitar : Kumarjit Nath
Flute : Sushruta Goswami
Choreography & Dance by : Arpan Nath
Concept : Tuhin Misra
Direction : Sumanjit Tony Ray

Shohoj Manush Song Lyrics In Bengali :
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি,
পাবিরে অমূল্য নিধি বর্তমানে,
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।
ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু পাবে খাঁটি,
ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু পাবে খাঁটি,
মরিলে সব হবে মাটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে
ত্বরায় এই ভেদ লও জেনে,
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না,
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না,
বাকির লোভে নগদ পাওনা
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে
কে ছাড়ে এই ভুবনে,
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।
সালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা,
সালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা,
বিশ্বাসীদের দেখাশুনা
লালন কয় এই ভুবনে
লালন কয় এই ভুবনে,
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।
সহজ মানুষ বাংলা ফোক গানের লিরিক্স লিখেছেন লালন ফকির। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন শাহ, লালন সাঁই ইত্যাদি নামেও পরিচিত।
0 Comments
Be the first to comment.