Nirjono Jamunar Kule Lyrics (নির্জন যমুনার কূলে) Folk Song
Nirjono Jamunar Kule Lyrics bengali Folk song is sung by Salma. Originally music composed by Durbin Shah. Same song is sung by Sumi Mirza, Sampa Biswas, Dilruba Khan, Tanushree Dey, Ashik, Timir Biswas and many various artists in their own way. Nirjono Jomunar Kule song lyrics in bengali written by Durbin Shah.
Nirjono Jamunar Kule Song Information :
Song Name : Nirjono Jamunar Kule
Lyricist : Durbin Shah
Singer : Salma
Keyboard : Jk Majlish
Direction and Edit : Nur Hossain Hira
Label : Rtv Music
Nirjono Jamunar Kule Lyrics In Bengali :
নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে,
বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই।
নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে,
বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই
হায় বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই।
বাঁশীতে কি মধু ভরা
আমারে করিল সাড়া,
আমি নারী ঘরে থাকা দায়,
হায় বাঁশীতে কি মধু ভরা
আমারে করিল সাড়া,
আমি নারী ঘরে থাকা দায়।
কালার বাঁশী হলো বাম
বলে শুধু রাধা নাম,
কালার বাঁশী হলো বাম
বলে শুধু রাধা নাম,
কুল বঁধুর কুলমান মজায়।
বাঁশীর সুরে অঙ্গ জ্বলে
ঘরের জল বাহিরে ফেলে,
মনে লয় যাব যমুনায়
হায় বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই।
শোনো গো ললিতে সখী
বন্ধু ছাড়া কেমনে থাকি,
প্রাণপাখী উড়ে যেতে চায়,
হায় শোনো গো ললিতে সখী
বন্ধু ছাড়া কেমনে থাকি,
প্রাণপাখী উড়ে যেতে চায়।
আমি নারী কুলবালা
কালার বাঁশী দিলো জ্বালা,
আমি নারী কুলবালা
কালার বাঁশী দিলো জ্বালা,
অঙ্গ কালা বন্ধুর চিন্তায়।
যদি আমার কেউ থাকো
বন্ধু বিনে প্রাণটি রাখো,
মন প্রাণ সঁপিব তার পায়
হায় বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই।
ভুবন মোহন সুরে
ভাইটাল নদী উজান ধরে,
জ্বলে অনল আমার অন্তরায়,
হায় ভুবন মোহন সুরে
ভাইটাল নদী উজান ধরে,
জ্বলে আগুন আমার অন্তরায়।
মনে লয় সন্ন্যাসী হইয়া
দেখবো তারে তল্লাসিয়া,
মনে লয় সন্ন্যাসী হইয়া
দেখবো তারে তল্লাসিয়া,
কোন বনে সে বাঁশরী বাজায়।
নইলে কলসী বেন্ধে গলে
ঝাঁপ দেবো যমুনার জলে,
প্রাণ ত্যজিব বলে দূরবীন সাঁই
হায় বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই।
নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে,
বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই
হায় বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই,
হায় বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই।
Nirjono Jamunar Kule Song Video :

Nirjono Jamunar Kule Lyrics In English :
Nirjana jamunar jole
Bosiya kodombo toley
Bajay banshi bondhu shyam rai
Banshite ki modhu bhora
Amare korilo sara
Aami nari ghore thaka daay
Kalar banshi holo baam
Bole sudhu radha naam
Kulo bodhur kulomaan mojaay
banshir surey onggo jwole
Ghorer jol bahire fele
Mone loy jabo jomunay
Haay bajay bashi bondhu shyam rai
Shono go lolite sokhi
Bondhu chhara kemne thaki
Praanpakhi ure jete chaay
Aami nari kulobala
Kalar banshi dilo jwala
Anggo kala bondhur chintaay
Jodi amar keu thako
Bondhu bine praanti rakho
Mon praan sopibo taar paay
Bhubon mohon surey
Bhaitaal nodi ujaan dhore
Jwole onol amar ontoraay
Mone loy sonnashi hoiya
Dekhbo taare tollashiya
Kon bone se banshori bajay
Noile koloshi bendhe goley
Jhaap debo jomunar jole
Praan tyajibo bole durbin shai
Hay bajay banshi bandhu shyam rai
নির্জন যমুনার কূলে গানের লিরিক্স লিখেছেন এবং সুর দিয়েছেন দূরবীন সাঁই। এই গানটি গেয়েছেন সালমা, দিলরুবা খান, সম্পা বিশ্বাস, সুমি মির্জা, তিমির বিশ্বাস ও আরও অনেক শিল্পী।
0 Comments
Be the first to comment.