Amar Nayan Jole Dhuye Debo Lyrics (নয়ন জলে ধুয়ে দেবো) Shyama Sangeet
Amar Nayan Jole Dhuye Debo Lyrics Shyama Sangeet :
Song : Amar Nayan Jole
Singer : Gopal Haldar
Music And Lyrics : Traditional
Music Label : Nupur Music

Amar Nayan Jole Dhuye Debo Song Lyrics In Bengali :
আমার নয়ন জলে ধুয়ে দেবো
নয়ন জলে ধুয়ে দেবো
মা তোর চরণ দু'খানি,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী
ও মা,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী।
শিবের সাথে কোন্দল করে
মা তোর চরণ দুটি নেবো কেড়ে,
শিবের সাথে কোন্দল করে
চরণ দুটি নেবো কেড়ে,
চরণ রাখবো আমার হৃদে ধরে
রাখবো আমার হৃদে ধরে
ও মা ভবানী,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী
ও মা,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী।
যদি থাকিস মুখ লুকিয়ে
অধম বলে দিস তাড়িয়ে,
যদি থাকিস মুখ লুকিয়ে মা
অধম বলে দিস তাড়িয়ে,
আমি গাইবো তারা তারা বলে
গাইবো তারা তারা বলে
ও মুণ্ডমালী,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী
ও মা,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী।
আমার নয়ন জলে ধুয়ে দেবো
নয়ন জলে ধুয়ে দেবো
মা তোর চরণ দু'খানি,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী
ও মা,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী।
0 Comments
Be the first to comment.