G GDN8

Dekhe Ja Re Rudrani Maa Lyrics (দেখে যা রে রুদ্রাণী মা)

Dekhe Ja Re Rudrani Maa Lyrics (দেখে যা রে রুদ্রাণী মা)

Dekhe Ja Re Rudrani Maa Lyrics Shyama Sangeet :

Dekhe Ja Re Rudrani Maa Lyrics bengali shyama sangeet is sung by Mitali Banerjee. Same dipaboli special Nazrul Geeti sung by Anup Ghoshal, Divyaa Roy, Mrinal Kanti Ghosh, Nupur Chakraborty and many various artists in their own way. Diwali special bengali devotional Nazrul Geeti Dekhe Ja Re Rudrani Maa Lyrics are written by Kazi Nazrul Islam.

Song : Dekhe Ja Re Rudrani Maa
Lyricist : Kazi Nazrul Islam
Singer : Mitali Banerjee
Raag : Ananda Bhairavi
Taal : Kaharwa

Dekhe Ja Re Rudrani Maa Song Video :



Dekhe Ja Re Rudrani Maa Lyrics In Bengali :


দেখে যা রে রুদ্রাণী মা
সেজেছে আজ ভদ্রকালী,
দেখে যা রে রুদ্রাণী মা
সেজেছে আজ ভদ্রকালী,
শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে
শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে,
শ্মশান মাঝে শিব-দুলালী
সেজেছে আজ ভদ্রকালী,
দেখে যারে রুদ্রাণী মা
সেজেছে আজ ভদ্রকালী।

আজ শান্ত সিন্ধু তীরে
অশান্ত ঝড় থেমেছে রে,
শান্ত সিন্ধু তীরে
অশান্ত ঝড় থেমেছে রে,
মা'র কালো রূপ উপচে পড়ে
মা'র কালো রূপ উপচে পড়ে,
ছাপিয়ে ভুবন গগন-ডালি,
সেজেছে আজ ভদ্রকালী,
দেখে যা রে রুদ্রাণী মা
সেজেছে আজ ভদ্রকালী।

আজ অভয়ার ওষ্ঠে জাগে
শুভ্র করুণ শান্ত হাসি,
আজ অভয়ার ওষ্ঠে জাগে
শুভ্র করুণ শান্ত হাসি,
আনন্দে তাই বিষাণ ফেলে
মহেন্দ্র ঐ বাজায় বাঁশি।

ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন
মায়ের কোলে শিশুর মতন,
ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন
মায়ের কোলে শিশুর মতন,
মায়ের পায়ের লোভে, মনের বনে
পায়ের লোভে মনের বনে
ফুল ফুটেছে পাঁচমিশালি,
সেজেছে আজ ভদ্রকালী।

দেখে যা রে রুদ্রাণী মা
সেজেছে আজ ভদ্রকালী,
শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে
শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে,
শ্মশান মাঝে শিব-দুলালী
সেজেছে আজ ভদ্রকালী,
দেখে যারে রুদ্রাণী মা
সেজেছে আজ ভদ্রকালী।

Dekhe Ja Re Rudrani Maa Song Information In Bengali Font : বাংলা শ্যামা সঙ্গীত দেখে যা রে রুদ্রাণী মা গানের লিরিক্স লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই ভক্তিমূলক নজরুল গীতিটি গেয়েছেন মিতালী ব্যানার্জী, অনুপ ঘোষাল, মৃনাল কান্তি ঘোষ ও আরও অনেক সঙ্গীত শিল্পী।

দেখে যা রে রুদ্রাণী মা লিরিক্স :


Dekhe jare rudrani maa
Sejeche aaj bhodrokali
Shranto hoye ghumiye ache
Shoshan majhe shiv dulali

Aaj shanto sindhu tirey
Ashanto jhor themeche re
Maar kalo roop upche pore
Chapiye bhubon gagan daali

Aaj obhoyar osthey jaage
Shubhro korun shanto haasi
Anonde tai bishan fele
Mahendro oi bajay banshi

Ghumiye ache biswa bhubon
Maayer koley shishur moton
Maayer paayer lobhe moner bone
Phool futeche panchmishali
Sejeche aaj bhadrakali

Share: Facebook X WhatsApp Telegram

0 Comments

Be the first to comment.

Leave a comment

Related Lyrics