Gopon Goheen Lyrics (গোপন গহীন) Ebong Koyekjon
Gopon Goheen Lyrics by Ebong Koyekjon :
Gopon Goheen Lyrics bengali song is sung by Shubhadeep from Ebong Koyekjon. Arrangement, mixing and mastering by Nilabja. Music composed by Shubhadeep and Tumi Taar Gopon Goheen lyrics are written by Srijan. Illustrations by Swastic and animation edits by Shubham.Song : Gopon Goheen
Vocal and Composition : Shubhadeep
Lyricist : Srijan
Mix and Master : Nilabja
Guitar : Chhandan
Violin : Sandipan
Studio : Niyogi's Place
Campaign : Sourin and Rounak
Label : Ebong Koyekjon
Gopon Goheen Song Video :

Gopon Goheen Lyrics In Bengali :
অভ্যেস হয়ে গেলে গোপন প্রেম
লিখে চলি মনে মনে কবিতার খাতা
যার প্রমাণ থাকে না,
কোনো বয়স বাড়ে না..
আদরে আদর যদি ছিটকে যায়
তবে ফুলকি ঠিকরে পড়ে ঠোঁটের তালুতে
কোনো শব্দ থাকে না,
তুমি মানেও জানো না..
হারিয়ে যায় সব জলপ্রপাত
বিদ্যুৎ বয়ে আনে অন্য রাত,
তুমি একা সমুদ্রঘেরা কোনো দ্বীপ
খুঁজে অন্তরীন।
স্বপ্নের অঞ্চলে নীলের শিস
সঙ্কেত বুনে চলে অহর্নিশ,
মেঘ জমে জমে ফিকে পাঁচসিকে
জমা রাখা গল্পদিন..
তুমি তার কাছে রঙিন
তুমি তার কাছে রঙিন,
সে তোমার বসতবাড়ি
তুমি তার গোপন গহীন।
রোদ্দুরে ফেলে রাখা তুলির ঝাঁক
লতানো সিঁড়ির পাশে দুর্বিপাক,
যতটা মনকেমন সামলে রাখতে পারে দীঘির জল।
রাজার প্রাসাদ ঘিরে অবাক ঝিল
নিলয় অলিন্দ কী সহনশীল,
পরীর রাতপোশাকে জোনাকি গুনছে বসে অনর্গল।
সকল কথার মানে ভাঙতে নেই
হারিয়ে যাচ্ছো ভেবে ধরছো খেই,
হৃদয় লুঠপাঠের খবর পায় না কোনো সাংবাদিক।
দু'হাত বাড়িয়ে ডাকে চাঁদের দিন
সামলে রাখতে চায় শর্তহীন,
উঠোন উপচে আসে হালকা ঋণ সে খুবই আন্তরিক।
তুমি তার কাছে রঙিন
তুমি তার কাছে রঙিন,
সে তোমার বসতবাড়ি
তুমি তার গোপন গহীন।
অভ্যেস হয়ে গেলে গোপন প্রেম
পিদিম লুকিয়ে ফেলি ছড়ানো অভিমানের
দৈত্য আসে না, যেন শৈত্য বাড়ে না..
হিসেবনিকেশ মেটে খুব ভোরে,
বেয়াড়া জেদের সাথে তর্কে জড়িয়ে পড়ে
ফেরার ঠিকানা, তুমি কিচ্ছু বলো না..
চিলের কোঠায় টানা রুদ্ধদ্বার
সীমানা আঁকতে হয় প্রত্যাশার,
তুমি তো অনভ্যেসী হেমন্তে
আনকোরা ডাকপিওন।
বৃথাই শান্তি খোঁজে অন্ত্যমিল
বিপদসীমার পর সহনশীল,
ফের তো ডুবসাঁতারে নামছো
লিখবে বলে মনকেমন ..
তুমি তার কাছে রঙিন
তুমি তার কাছে রঙিন,
সে তোমার বসতবাড়ি
তুমি তার গোপন গহীন।
Gopon Goheen Song Information In Bengali Font : এবং কয়েকজন ব্যান্ড এর গান গোপন গহীন গানের লিরিক্স লিখেছেন সৃজন। গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন শুভদীপ।
গোপন গহীন লিরিক্স - এবং কয়েকজন :
Ovesh hoye gele gopon prem
Likhe choli mone mone kobitar khata
Jaar proman thake na
Kono boyos bare na
Adore ador jodi chitke jaay
Tobe fulki thikre pore thoter talute
Kono shobdo thake na
Tumi maneo jano na
Hariye jaay sob jalaprapat
Bidyut boye aane onno raat
Tumi eka samdrughera kono dweep
Khuje antareen
Swapner anchole neel er shish
Sanket buney chole ahornish
Megh jome jome pnachsikey
Joma rakha golpo din
Tumi taar kache rangeen
Tumi taar kache rangeen
Se tomar bosotbari
Tumi taar gopon goheen
Roddure fele rakha tulir jhaak
Lotano sirir pashe durbipaak
Jotota mon kemon samle rakhte paare dighir jol
Rajar prasad ghirey obak jhil
Niloy alindo ki sohonshil
Porir raatposhake jonaki gunche bose anorgol
Sokol kothar maane vangte nei
Hariye jachcho vebe dhorcho khei
Hridoy lutpater khobor paay na kono sangbadik
Duhaat bariye daake chander din
Samle rakhte chaay shartaheen
Uthon upche ashe halka reen se khubi antorik
0 Comments
Be the first to comment.