Naachle Re Moyena Lyrics (নাচলে রে ময়না) Aditi Singh Sharma
Naachle Re Moyena Lyrics Aditi Singh Sharma :
Song : Naachle Re Moyena
Singer : Aditi Singh Sharma
Lyrics : Ritam Sen
Music Composed & Production - Dabbu
Project By : Prasenjit Ghosal
Filmed By : Aditya Paul
DOP : Neeraj Singh
Edit : Aditya Paul
Project Co-Ordinator : Nitesh Shrigadi
Music On : T-Series

Naachle Re Moyena Song Lyrics In Bengali :
বাজার হাটে গুজব রটে ময়না ভালোনা
ঝুমকাতে ঠুমকা মেরে করলে ছলনা।
হাজার লোকের চোখের মণি মিষ্টি ললনা
মাসকারা তে আশকারা দেয় হয়না তুলনা।
একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না
একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না,
ভরযুবতী গয়না পেলেও বায়না ভোলে না।
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না।
রাতবিরেতে ছলাৎ ছলাৎ কাজল কালো জল
দুলকি চালে যায় সে চলে রাস্তা টলোমল।
দারুণ জ্বরে পরাণ পোড়ে পাড়ায় কোলাহল
ফাগুন কালে আগুন জ্বালে, দ্বিগুণ দাবানল।
মনের খবর ময়না তবু কাউকে বলে না
এই মনের খবর ময়না তবু কাউকে বলে না,
অবাক জলে সবাই টলে ময়না টলে না।
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না।
আরে সব বেসামাল, আকাশ পাতাল
সামলে রাখা দায়,
মিছরি দানা ময়না সোনা স্বপ্নে হানা দেয়।
খারাপ বরাত শাঁখের করাত পিরীত একাকার
সয়না মনে ময়না ছাড়া যায়না থাকা আর।
একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না
একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না
ভরযুবতী গয়না পেলেও বায়না ভোলে না।
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না।
0 Comments
Be the first to comment.