Kusanskar Lyrics (কুসংস্কার) Sumi Shabnam
Kusanskar Lyrics by Sumi Shabnam :
Song : Kusanskar
Singer : Sumi Shabnam
Lyrics & Composer : Md Akram Hossain
Music : Sojib Das
Label : Sristy multimedia

Kusanskar Song Lyrics In Bengali :
শোনো শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন,
শোনো শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন।
যেমন ব্যাঙ ডাকিলে বৃষ্টি আসে
মোরগ ডাকলে ভোর,
কুকুর ডাকলে লেজ উঁচিয়ে ছিটকে পালায় চোর,
পেঁচা ডাকলে অশুভ হয়
শকুন ডাকলে মরণ,
হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ।
শোনো, শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন।
ওরে পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে
বৃষ্টি মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে,
সত্য মিথ্যা যাচাই করি টিকটিকির-টিক ডাকে
বউ পাগল হয় সেই ছেলেটার ঘাম থাকে যার নাকে।
শোনো, শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন।
হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে
বসা নাকি যাবেনা ওই ঘরেরই চৌকাঠে,
যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে
কাড়ি কাড়ি টাকা আসে চুলকালে ডান হাতে।
শোনো, শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন।
আরে খাবার সময় উঠলে হাঁচি কেউতো স্মরণ করে
দুইবার ভাত না নিলে তার অকালে বউ মরে,
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরুব্বিদের মানা
আবার কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতেও কানা।
শোনো, শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন,
কিছু কিছু কুসংস্কার করিলাম বর্ণন
কিছু কিছু কুসংস্কার করিলাম বর্ণন।
0 Comments
Be the first to comment.