Bhaab Ari Lyrics (ভাব আড়ি) Rishi Panda
Bhaab Ari Lyrics by Rishi Panda :

Bhaab Ari Song Lyrics In Bengali :
তোমার ঠোঁটে অন্য নামের হাসি
আঙুল রাখা অন্য কোনো কবি,
তোমার বুকের গোপন কোনো তিলে
জড়িয়ে ধরা অন্য কারোর ছবি।
তোমার আমায় মনেও তো নেই বোধহয়
তোমার আমার ঝগড়া মাসকাবারি,
হঠাৎ করে বৃষ্টি এলো রাতে
দাঁড়িয়ে ছিলাম নিচেই তোমার বাড়ির।
বুঝি আর কখোনো ভাব হবে না আড়ি
হয়তো আর কখোনো ভাব হবে না আড়ি,
বুঝি আর কখোনো ভাব হবে না আড়ি
হয়তো আর কখোনো ভাব হবে না আড়ি।
রাত জাগা জোনাকিরা কেন হতাশ পুড়ে যায়
ঘুম ভাঙা ভোররাতে শুধু সিগেরেট কুরে খায়,
ভালোবাসা মিথ্যে সব নাকি মিথ্যে তোমার কথা
রূপকথা আসে না আজ শুধু নেশা ঘুম পাড়ায়।
তোমায় নিয়ে স্বপ্ন দেখার ক্যান্সার
সারছে না আজ আমি জানি,
হঠাৎ যদি আমায় মনে পড়ে
কান্না হয়ে ভিজবে আঁচল শাড়ির।
বুঝি আর কখোনো ভাব হবে না আড়ি
হয়তো আর কখোনো ভাব হবে না আড়ি,
বুঝি আর কখোনো ভাব হবে না আড়ি
হয়তো আর কখোনো ভাব হবে না আড়ি,
হবে না হবে না।
0 Comments
Be the first to comment.