Mor Ghumo Ghore Ele Monohor Lyrics (মোর ঘুম ঘোরে এলে মনোহর) Nazrul Geeti
Mor Ghumo Ghore Ele Monohor Lyrics Nazrul Geeti :
Song : Mor Ghumo Ghore Ele Monohor
Lyrics : Kazi Nazrul Islam
Singer : Anuradha Paudwal
Raag : Bhairavi
Taal : Dadra

Mor Ghumo Ghore Ele Monohor Song Lyrics In Bengali :
মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ,
শ্রাবণ মেঘে নাচে নটবর
শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে,
শ্রাবণ মেঘে নাচে নটবর
রমঝম, ঝমঝম, রমঝম,
মোর ঘুমঘোরে এলে, ঘুম-ঘোরে
ঘুমঘোরে এলে মনোহর।।
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন,
মোর বিকশিল আবেশে তনু
মোর বিকশিল আবেশে তনু,
মোর বিকশিল আবেশে তনু
নীপ-সম, নিরুপম, মনোরম।
মোর ঘুমঘোরে এলে, ঘুম-ঘোরে
ঘুমঘোরে, এলে মনোহর।।
মোর ফুল বনে ছিল যত ফুল
মোর, ফুল বনে ছিল যত ফুল,
ভরি ডালি, দিনু ঢালি,
দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর।
মোর ফুল বনে ছিল যত ফুল
ভরি ডালি, দিনু ঢালি,
দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর।
হায় নিলে না সে ফুল
হায় নিলে না সে ফুল, ছি ছি বেভুল,
নিলে তুলি, খোঁপা খুলি, কুসুম-ডোর।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি,
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়,
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম, প্রিয়তম, প্রিয়তম।
মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ,
শ্রাবণ মেঘে নাচে নটবর
শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে,
শ্রাবণ মেঘে নাচে নটবর
রমঝম, ঝমঝম, রমঝম,
মোর ঘুমঘোরে এলে, ঘুম-ঘোরে
ঘুমঘোরে এলে মনোহর।।
0 Comments
Be the first to comment.