Jotokkhon Tumi Amay Lyics (যতখন তুমি আমায়) Rabindra Sangeet
Jotokkhon Tumi Amay Lyics Rabindra Sangeet :
Song : Jotokkhon Tumi Amay
Lyrics : Rabindranath Tagore
Singer : Susmita Patra
Parjaay : Puja-28
Upa-parjaay : Gaan
Anga : Kirtan
Taal : Dadra
Label : SVF Music

Jotokkhon Tumi Amay Song Lyics In Bengali :
যতখন তুমি আমায়
বসিয়ে রাখ বাহির বাটে
যতখন তুমি আমায়,
ততখন গানের পরে গান গেয়ে
মোর প্রহর কাটে, বাহির বাটে,
যতখন তুমি আমায়
বসিয়ে রাখ বাহির বাটে,
যতখন তুমি আমায়।
যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর সভার মাঝে
এ গান লাগবে বুঝি কাজে,
তোমার সুরের রঙের রঙিন নাটে,
যতখন তুমি আমায়
বসিয়ে রাখ বাহির বাটে,
যতখন তুমি আমায়।
তোমার ফাগুন দিনের বকুল চাঁপা
শ্রাবণ দিনের কেয়া,
তাই দেখে তো শুনি তোমার কেমন
তোমার কেমন যে তান,
তোমার কেমন যে তান দেয়া,
তোমার ফাগুন দিনের বকুল চাঁপা
শ্রাবণ দিনের কেয়া।
আমি উতল প্রাণে আকাশ-পানে
হৃদয়খানি তুলি,
বীণায় বেঁধেছি গানগুলি,
তোমার সাঁঝ সকালের সুরের ঠাটে,
যতখন তুমি আমায়
বসিয়ে রাখ বাহির বাটে,
যতখন তুমি আমায়,
ততখন গানের পরে গান গেয়ে
মোর প্রহর কাটে, বাহির বাটে,
যতখন তুমি আমায়
বসিয়ে রাখো বাহির বাটে,
যতখন তুমি আমায়।
0 Comments
Be the first to comment.