Jeno Ek Roopkotha Lyrics (যেন এক রূপকথা) Dipayan Roy
Jeno Ek Roopkotha Lyrics by Dipayan Roy :
Song : Jeno Ek Roopkotha
Vocal and Lyrics : Dipayan Roy
Composeition : Subhayan Roy

Jeno Ek Roopkotha Song Lyrics In Bengali :
বেলাশেষ, ক্লান্ত শহর
গুনছে প্রহর কফির উষ্ণতায়,
সিঁড়ি ঘর আলো আঁধার
খুঁচরো লেখা ছেঁড়া কাগজটায়।
ভিড় জমে টিউশনে
কথারা জমে মনে,
ফেলে যাওয়া রোদ্দুর মেখে থাকে চিলেকোঠা।
চুরি যাওয়া আলোতে
তাকে লাগা ভালোতে,
লেখে গল্প ঘড়ির কাঁটা।
এ যেন এক রূপকথা
এ যেন এক রূপকথা।।
স্বপ্ন এসে, এসএমএস এ,
দেয় ধরা বিশ্বজয়ের আবেশে,
গুটিসুটি ইচ্ছে ডানা মেলে
রোদ্দুর হতে চায় হিমের দেশে।
নিজেই বুনে কল্পকাহিনী
অভিলাষা মেটায় চাহিদা,
দিন ডুবে থাকে সম্মোহনে
তাই ক্লাসঘরে হারায় ছাতা।
এ যেন এক রূপকথা
এ যেন এক রূপকথা।।
রাত জাগা, রং তুলি
স্কুলের খাতায় তার প্রতিকৃতি,
পড়ার ফাঁকে কোনো মেঘলা দিনে
বললাম হেসে রেখে দিও স্মৃতি।
ফিরতি পথে চোখ যায় ফুটপাথে
বৃষ্টি শেষে ঝরা পাতা,
রাস্তার ধারে পড়ে সেই উপহার
শায়িত অর্থহীনতা।
এ যেন এক রূপকথা
এ যেন এক রূপকথা।।
0 Comments
Be the first to comment.