Ami Jhorer Kache Rekhe Gelam Lyrics (ঝড়ের কাছে রেখে গেলাম) Hemanta Mukherjee
Ami Jhorer Kache Rekhe Gelam Lyrics by Hemanta Mukherjee :
Song : Ami Jhorer Kache Rekhe Gelam
Singer : Hemanta Mukherjee
Lyrics : Salil Chowdhury
Cover by : Miftah Zaman from Seylon Tea
Music Director : Salil Chowdhury

Ami Jhorer Kache Rekhe Gelam Song Lyrics In Bengali :
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা,
আমি কাঁদলাম, বহু হাসলাম
এই জীবন জোয়ারে ভাসলাম,
আমি বন্যার কাছে ঘূর্ণীর কাছে রাখলাম নিশানা
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।।
কখন জানি না সে
তুমি আমার জীবনে এসে,
যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকূলে ভেসে
শুধু হেসে, ভালোবেসে।
কখন জানি না সে
তুমি আমার জীবনে এসে,
যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকূলে ভেসে
শুধু হেসে, ভালোবেসে।
যত যতনে সাজানো স্বপ্ন
হলো সকলই নিমেষে ভগ্ন,
আমি দূর্বার স্রোতে ভাসলাম
তরী অজানায় নিশানা ..
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।।
ওগো ঝরা পাতা
যদি আবার কখনো ডাকো,
সেই শ্যামল হারানো স্বপন মনেতে রাখো
যদি ডাকো, যদি ডাকো।
ওগো ঝরা পাতা
যদি আবার কখনো ডাকো,
সেই শ্যামল হারানো স্বপন মনেতে রাখো
যদি ডাকো, যদি ডাকো।
আমি আবার কাঁদবো হাসবো
এই জীবন জোয়ারে ভাসবো,
আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে
রেখে যাবো নিশানা ..
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা,
আমি কাঁদলাম, বহু হাসলাম
এই জীবন জোয়ারে ভাসলাম,
আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।।
0 Comments
Be the first to comment.