Sondhe Pakhi Lyrics (সন্ধে পাখি) Srijato | Jayati Chakraborty
Sondhe Pakhi Lyrics by Srijato :
Song/Poem : Sondhe Pakhi
Lyrics : Srijato Bandyopadhyay
Singer : Jayati Chakraborty
Music : Joy Sarkar
Programming : Sabuj-Ashish
Digital Partner : Bengal Web Solution
Label : Star Manch

Sondhe Pakhi Song Lyrics In Bengali :
যখন বুকে ঝাঁপায় এসে কুঠার
সত্যি কে সব মিথ্যে বলে ডাকে,
হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা
বদ্ধ হয়ে স্মরণ করি তাঁকে।
গানের কোনো অচেনা অন্তরায়
অপ্রত্যাশার সুর যেখানে সহজ,
জীবন আমায় অনেক পথে ঘোরায়
সব তরী তো যায়না শিলাইদহ।
প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে
বাসভূমিতে যারা দীপান্তরী,
আকাশ জুড়ে সন্ধেপাখি ফেরে
রাতের কাছে আগুন জড়ো করি।
এই দেশই কি জন্মদিনের মাটি
এই বাতাসে আবির ছিল তবে,
সরিয়ে রেখে আদত রচনাটি
আমরা এখন মজেছি উৎসবে।
কোথায় যাবো তার উপশম ছাড়া
কোথায় পাবো জটিল নিরাময়,
মানুষ লেগে একলা হলো পাড়া
তাঁর বাড়িতেই পড়তে যেতে হয়।
সন্ধেপাখি আকাশ জুড়ে দেখা
যাই যেরকম, ফিরেও আসি সেই,
রবিঠাকুর দাঁড়িয়ে থাকেন একা
তাঁর তো কোনো রবীন্দ্রনাথ নেই।
0 Comments
Be the first to comment.