Nijer Naame Daki Lyrics (নিজের নামে ডাকি) Chander Gari Band
Nijer Naame Daki Lyrics by Chander Gari Band :
Song : Nijer Naame Daki
Band : Chander Gari
Lyrics : Rudro neel Ahmed
Vocal And Tune : Shahed Nazir Hades
Compose : Khandkar Nazmus Sakib
Studio : Apogee

Nijer Naame Daki Song Lyrics In Bengali :
তোমাকে ফেরাবো বলে
পথ লিখে রাখি,
যতদূর চোখ যায়
তারচেয়ে বহুদূর, বহুদূর দেখি।
তুমি কি আগুন বলো?
তুমি কি আকাশভোলা পাখি?
এপথে ফেরাতে গিয়ে তোমাকে..
নিজের নামে ডাকি,
তারার নামেও ডাকি, ফিরিয়ে দেয়া বাকি
তোমাকে.. নিজের নামে ডাকি।।
হে.. হে..
সবাই ফেরে না জানি
কেউ কেউ ফিরে ফিরে আসে,
পথ লেখা আছে, জেনেও তোমার
পথের কোনো শেষে।
তোমাকে দিনের পাশে
জোনাকি রাতের মত আঁকি,
জোছনা ফেরাতে গিয়ে তোমাকে..
তারার নামে ডাকি,
নিজের নামেও ডাকি, ফিরিয়ে দেয়া বাকি
তোমাকে.. নিজের নামে ডাকি।।
আকাশে বেদনা জমে
নদীতে জলের হালখাতা,
স্মৃতির বেহালা কাঁদে
গান হয়ে যায় নিরবতা।
তোমাকে ভোলার ক্ষত
বেচারা বোকার মত ঢাকি,
তোমাকে ফেরাতে গিয়ে নিজেকে..
ফিরিয়ে দেয়া বাকি !
নিজের নামে ডাকি,
তারার নামেও ডাকি,
তোমাকে.. নিজের নামে ডাকি,
তারার নামে ডাকি, ফিরিয়ে দেয়া বাকি
তোমাকে.. নিজের নামে ডাকি,
তারার নামে ডাকি, ফিরিয়ে দেয়া বাকি
তোমাকে..
নিজের নামে ডাকি।।
0 Comments
Be the first to comment.