Nibiro Ghono Adhare Lyrics (নিবিড় ঘন আঁধারে) Rabindra Sangeet
Nibiro Ghono Adhare Lyrics Rabindra Sangeet :
Song : Nibiro Ghono Adhare
Lyrics : Rabindranath Tagore
Singer : Raghab Chatterje
Parjaay : Puja-176
Upa-parjaay : Saadhana O Sankalpa
Anga : Dhrupad
Taal : Nabataal

Nibiro Ghono Adhare Song Lyrics In Bengali :
নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
মন রে মোর পাথারে হোস নে দিশেহারা,
নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
মন রে মোর পাথারে হোস নে দিশেহারা,
নিবিড় ঘন আঁধারে।।
বিষাদে হয়ে ম্রিয়মাণ, বন্ধ না করিয়ো গান
বিষাদে হয়ে ম্রিয়মাণ, বন্ধ না করিয়ো গান,
সফল করি তোলো প্রাণ, টুটিয়া মোহকারা
মন রে মোর পাথারে হোস নে দিশেহারা,
নিবিড় ঘন আঁধারে।।
রাখিয়ো বল জীবনে, রাখিয়ো চির-আশা
শোভন এই ভুবনে রাখিয়ো ভালোবাসা,
রাখিয়ো বল জীবনে, রাখিয়ো চির-আশা
শোভন এই ভুবনে রাখিয়ো ভালোবাসা।
সংসারের সুখে দুখে, চলিয়া যেয়ো হাসিমুখে
সংসারের সুখে দুখে, চলিয়া যেয়ো হাসিমুখে
ভরিয়া সদা রেখো বুকে, তাঁহারি সুধাধারা,
মন রে মোর পাথারে হোস নে দিশেহারা,
নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
মনরে মোর পাথারে হোস নে দিশেহারা
নিবিড় ঘন আঁধারে।।
0 Comments
Be the first to comment.