Epare Mukhor Holo Keka Oi Lyrics (এ পারে মুখর হল কেকা) Rabindra Sangeet
Epare Mukhor Holo Keka Oi Lyrics Rabindra Sangeet :
Song : Epare Mukhor Holo Keka Oi
Lyrics : Rabindranath Tagore.
Singer : Iman Chakrabarty
Parjaay : Prem-250
Upa-parjaay : Prem-Boichitra
Raag : Kafi
Taal : Kaharwa (2-2)
Label : Saregama

Epare Mukhor Holo Keka Oi Song Lyrics In Bengali :
এ পারে মুখর হল কেকা ওই
কেকা ..
ও পারে নীরব কেন কুহু হায়,
কুহু কুহু কুহু হায়,
এ পারে মুখর হল কেকা ওই।
এক কহে, আর একটি একা কই
একা..
শুভযোগে কবে হব দুঁহু হায়,
ও পারে নীরব কেন কুহু হায়,
কুহু কুহু কুহু হায়,
এ পারে মুখর হল কেকা ওই।।
অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া,
অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া,
নিঃশ্বাস ফেলে মুহু মুহু হায়,
ও পারে নীরব কেন কুহু হায়,
কুহু কুহু কুহু হায়,
এ পারে মুখর হল কেকা ওই।।
আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে,
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে।
আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে,
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে।
ঋতুর দু'ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে,
ঋতুর দু ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে,
আকাশের প্রাণ করে হূহু হায়,
ও পারে নীরব কেন কুহু হায়,
কুহু কুহু কুহু হায়,
এ পারে মুখর হল কেকা ওই
কেকা ..
ও পারে নীরব কেন কুহু হায়,
কুহু কুহু কুহু হায়,
এ পারে মুখর হল কেকা ওই।
0 Comments
Be the first to comment.