Ekfali Chaand Lyrics (একফালি চাঁদ) Subham Mitra
Ekfali Chaand Lyrics by Subham Mitra :
Song : Ekfali Chaand
Lyrics and Composition : Prameya
Vocals : Subham Mitra
Guitar and arrangements : Riyam Chakraborty
Animation : Sudip Das
Label : Chirkut TV Official

Ekfali Chaand Song Lyrics In Bengali :
তোমার জন্য একফালি চাঁদ
একচালা ঘর তিনতলা ছাদ,
তোমার জন্য একফালি চাঁদ
একচালা ঘর তিনতলা ছাদ,
নদীর চরে ঘুমিয়ে পড়ে
জন্ম খানেক আগের বিষাদ।
আমার চোখের বায়না যত
তোমার মত, তোমার মত,
প্রাচীনকালে খামখেয়ালে
এমন প্রেমিক ঘর পালাত।
নষ্ট ঘরে কষ্ট রাখি বেঁধে
মন বলে রোজ তোমায় বোঝাই সেধে,
এ শোক তোমার না হোক এলোকেশী
গোপন বিষাদ আমার প্রতিবেশী।
বৃথাই মরি এসব কথা
আকাশ পাতাল ভেবে ভেবে,
আমায় কি আর বৃষ্টি হলে
তোমার ছাতায় সঙ্গে নেবে?
ভাববো বসে কাব্য প্রিয়তমা
বর্নমালা তোমার কাছে জমা,
শীতল জ্বরে আরাম জানি মেলে
রৌদ্র হাতে কপাল ছুঁয়ে দিলে।
তোমার ভবঘুরে স্বভাব
আমার বুকে পাটার অভাব,
দক্ষ হাতে বক্ষ পেতে
সাহস করেও চাইনি জবাব।
বৃথাই মরি এসব কথা
আকাশ পাতাল ভেবে ভেবে,
আমায় কি আর বৃষ্টি হলে
তোমার ছাতায় সঙ্গে নেবে?
0 Comments
Be the first to comment.