Doya Diye Hobe Go Mor Lyrics (দয়া দিয়ে হবে গো মোর) Rabindra Sangeet
Doya Diye Hobe Go Mor Lyrics Rabindra Sangeet :
Song : Doya Diye Hobe Go Mor
Lyrics : Rabindranath Tagore
Vocal : Jayati Chakraborty
Taal : Ektaal
Parjaay : Puja-488
Upa-parjaay : Bibidha

Doya Diye Hobe Go Mor Song Lyrics In Bengali :
দয়া দিয়ে হবে গো মোর
জীবন ধুতে,
নইলে কি আর পারবো তোমার
চরণ ছুঁতে .. দয়া তব দয়া,
তব দয়া দিয়ে হবে গো মোর
জীবন ধুতে।
তোমায় দিতে পূজার ডালি
বেরিয়ে পড়ে সকল কালি,
তোমায় দিতে পূজার ডালি
বেরিয়ে পড়ে সকল কালি,
পরান আমার পারিনে তাই
পায়ে থুতে.. দয়া তব দয়া,
তব দয়া দিয়ে হবে গো মোর
জীবন ধুতে।
এতদিন তো ছিল না মোর
কোনো ব্যথা,
সর্ব অঙ্গে মাখা ছিল, মলিনতা।
আজ ওই শুভ্র কোলের তরে
ব্যাকুল হৃদয় কেঁদে মরে,
আজ ওই শুভ্র কোলের তরে
ব্যাকুল হৃদয় কেঁদে মরে,
দিয়ো না গো, দিয়ো না আর
ধুলায় শুতে .. দয়া তব দয়া,
তব দয়া দিয়ে হবে গো মোর
জীবন ধুতে,
নইলে কি আর পারবো তোমার
চরণ ছুঁতে .. দয়া তব দয়া,
তব দয়া দিয়ে হবে গো মোর
জীবন ধুতে।
0 Comments
Be the first to comment.