Chokkhe Amar Trishna Lyrics (চক্ষে আমার তৃষ্ণা) Rabindra Sangeet
Chokkhe Amar Trishna Lyrics Rabindra Sangeet :
Song : Chokkhe Amar Trishna
Lyrics : Rabindranath Tagore
Parjaay : Prakriti-25
Upa-parjaay : Grisma-16
Raag : Brindavani Sarang-Arana
Taal : Ardha Jhaptaal

Chokkhe Amar Trishna Song Lyrics In Bengali :
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে,
চক্ষে আমার তৃষ্ণা,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে,
চক্ষে আমার তৃষ্ণা।
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, হাওয়ায়
মনকে সুদুর শুন্যে, ধাওয়ায় ..
অবগুন্ঠন যায় যে উড়ে..
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে,
চক্ষে আমার তৃষ্ণা।
যে ফুল কানন করতো আলো
কালো হয়ে সে শুকালো,
কালো, কালো হয়ে সে শুকালো,
ঝর্নারে কে দিলো বাধা
নিষ্ঠূর পাষাণে বাধা,
দুঃখের শিখরচূড়ে ..
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে,
চক্ষে আমার তৃষ্ণা,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে,
চক্ষে আমার তৃষ্ণা।
0 Comments
Be the first to comment.