Chokher Aloy Dekhechilem Lyrics (চোখের আলোয় দেখেছিলেম) Rabindra Sangeet
Chokher Aloy Dekhechilem Lyrics Rabindra Sangeet :
Song : Chokher Aloy
Lyrics : Rabindranath Tagore
Singer : Debolina Nandy
Parjaay : Puja-253
Upa-parjaay : Antarmukhe
Raag : Iman
Taal : Dadra
Music Label: T-Series

Chokher Aloy Dekhechilem Song Lyrics In Bengali :
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে,
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে।
অন্তরে আজ দেখবো
যখন আলোক নাহি রে..
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে।।
ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা,
এখন তোমার আপন আলোয়
তোমায় চাহি রে।
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে।।
তোমায় নিয়ে খেলেছিলেম
খেলার ঘরেতে,
খেলার পুতুল ভেঙে গেছে
প্রলয় ঝড়েতে।
তোমায় নিয়ে খেলেছিলেম
খেলার ঘরেতে,
খেলার পুতুল ভেঙে গেছে
প্রলয় ঝড়েতে।।
থাক তবে সেই কেবল খেলা
হোক-না এখন প্রাণের মেলা,
থাক তবে সেই কেবল খেলা
হোক-না এখন প্রাণের মেলা,
তারের বীণা ভাঙলো
হৃদয়-বীণায় গাহি রে।
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে।
অন্তরে আজ দেখবো
যখন আলোক নাহি রে ..
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে।।
0 Comments
Be the first to comment.