Chaya Lyrics (ছায়া) Afnan Tushar | SK Annoo
Chaya Lyrics by Afnan Tushar :
Song : Chaya
Vocal And Lyrics : Afnan Tushar
Composer : SK Annoo
Publisher : JMR Music
Visuals created By : SK Annoo
Label : Fawk Series Music

Chaya Song Lyrics In Bengali :
আজ এই মৃত শহরে
আমার নির্ঘুম রাতে,
তাকিয়ে শত মৃত চোখ
যেন আমি অভিশাপে।
মগজে রক্তক্ষরণ
কেউ করেনি আমায় স্মরণ,
আজ নেই কোন আয়োজন,
যেন আমি অস্বাগত।
পারছিনা আমি পালাতে
কেউ কি আমায় সাথে নেবে,
কটা নিশ্বাস ফুরাবে
না হয়, থেকে যাবে।
যেন নিশ্বাস থমকে যায়
মেতে উঠি অচেনা ছায়ায়,
ক্ষনে ক্ষনে আমায় জাগায়
অচেনা কোনো সুরের মায়ায়।।
মৃত শালিক ঝুলে আছে
কোনো শাপের কাঁটাতারে,
কোনো চাপা আর্তনাদে,
কোনো এক কাল ঝড়ে।
একা থাকা চাঁদের বুকে
তাকিয়ে বছর গুনে,
খুঁজি অন্য আলো আমি
কালো এই আঁধারে।
পারছিনা আমি পালাতে
একটু আলো কি দেখাবে,
একটু আশ্রয় কি দিবে
তোমার প্রার্থনাতে।
যেন নিশ্বাস থমকে যায়
মেতে উঠি অচেনা ছায়ায়,
ক্ষনে ক্ষনে আমায় জাগায়,
অচেনা কোনো সুরের মায়ায়।
পারছিনা আমি পালাতে
কেউ কি আমায় সাথে নেবে,
কটা নিশ্বাস ফুরাবে
না হয় থেকে যাবে।
যেন নিশ্বাস থমকে যায়
মেতে উঠি অচেনা ছায়ায়,
ক্ষনে ক্ষনে আমায় জাগায়
অচেনা কোনো সুরের মায়ায়।।
0 Comments
Be the first to comment.