Bhalobasa More Bhikhari Koreche Lyrics (ভালোবাসা মোরে) Kumar Sanu
Bhalobasa More Bhikhari Koreche Lyrics by Kumar Sanu :
Song : Bhalobasa More Bhikhari Koreche
Singer : Kumar Sanu
Originally Sung by : Jaganmoy Mitra
Composer : Kamal Dasgupta
Lyricist : Mohini Chowdhury

Bhalobasa More Bhikhari Koreche Song Lyrics In Bengali :
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী,
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী,
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি
ফেলে দেওয়া মালাখানি,
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী।।
নয়নের জলে যে কথা জানাই
সে ব্যথা,
সে ব্যথা আমার কেহ বোঝে নাই।
নয়নের জলে যে কথা জানাই
সে ব্যথা,
সে ব্যথা আমার কেহ বোঝে নাই।
মেঘের মরমে যে মিনতি কাঁদে
চাঁদ বুঝিবে না জানি .. জানি
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী।।
মাধবীলতা গো মাধবীলতা
আজ তুমি আছো ফুলের স্বপন সুখে,
মাধবীলতা গো মাধবীলতা
আজ তুমি আছো ফুলের স্বপন সুখে।
একদিন যবে ফুল ঝরে যাবে
লুটাবে, লুটাবে ধূলির বুকে।
খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়
কখনো হাসায়, কখনো কাঁদায়,
মুখ হয়ে যায় কারও মুখরতায়
কারও মুখে জাগে বাণী .. বাণী
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী,
ভালোবাসা মোরে ভিক্ষারী করেছে
তোমারে করেছে রাণী।
0 Comments
Be the first to comment.