Bajilo Kaharo Bina Lyrics (বাজিল কাহার বীণা) Rabindra Sangeet
Bajilo Kaharo Bina Lyrics Rabindra Sangeet :
Song : Bajilo Kaharo Bina
Lyrics : Rabindranath Tagore
Singer : Mekhla Dasgupta
Parjaay : Prem-29
Upa-parjaay : Prem-Boichitra
Raag : Behag
Taal : Kaharwa

Bajilo Kaharo Bina Song Lyrics In Bengali :
বাজিল কাহার বীণা, মধুর স্বরে
বাজিল কাহার বীণা,
আমার নিভৃত নব জীবন-পরে,
বাজিল কাহার বীণা, মধুর স্বরে
বাজিল কাহার বীণা।
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তরে,
বাজিল কাহার বীণা, মধুর স্বরে
বাজিল কাহার বীণা।
জেগে উঠে সব শোভা, সব মাধুরী
পলকে পলকে হিয়া পুলকে পূরি,
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ,
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ,
পরানের আবরণ মোচন করে,
বাজিল কাহার বীণা, মধুর স্বরে
বাজিল কাহার বীণা।
লাগে বুকে সুখে দুখে, কত যে ব্যথা
কেমনে বুঝায়ে কব, না জানি কথা,
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি,
কাঁপে নদী বনরাজি বেদনাভরে,
বাজিল কাহার বীণা, মধুর স্বরে
বাজিল কাহার বীণা।
0 Comments
Be the first to comment.