Tumi Sundar Tai Cheye Thaki Lyrics (তুমি সুন্দর তাই চেয়ে থাকি) Nazrul Geeti
Tumi Sundar Tai Cheye Thaki Lyrics Nazrul Geeti :
Song : Tumi Sundar Tai Cheye Thaki
Lyrics : Kazi Nazrul Islam
Taal : Dadra
Singer : Ayon Chaklader
Directed by : Raju Ahsan
Label : Rtv Music

Tumi Sundar Tai Cheye Thaki Song Lyrics In Bengali :
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ ?
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ ?
চেয়ে চেয়ে দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল,
চেয়ে চেয়ে দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল,
মেঘ হেরি ঝুরে চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ ?
জানে সূর্যেরে পাবে না
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী,
চেয়ে চেয়ে দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর,
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর,
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ ?
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ ?
Tumi Sundar Tai Cheye Thaki Lyrics Information In Bengali Font : তুমি সুন্দর তাই চেয়ে থাকি গানটি গেয়েছেন অয়ন চাকলাদার। গানটি এর আগে গেয়েছেন সতীনাথ মুখার্জী ও ফিরোজা বেগম। তুমি সুন্দর তাই চেয়ে থাকি গানের লিরিক্স লিখেছেন কাজী নজরুল ইসলাম।
0 Comments
Be the first to comment.