Purnota Lyrics (পূর্ণতা) Warfaze Band | Shotto Album
Purnota Lyrics by Warfaze Band :
Song : Purnota
Album : Shotto
Band Name : Warfaze
Vocal : Mizan
Lyrics : Shams
Music : Oni Hasan

Purnota Song Lyrics In Bengali :
সেদিন ভোরে, বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে,
এই শহরে ইটের পাহাড়ে
ছিলনা কেউ যে দেওয়ার প্রেরণা।
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মাণ দুঃখের ছায়ায়,
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মাণ দুঃখের ছায়ায়।
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে,
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙ্গিন এক উৎসবে।
আজকে শুনি আনন্দধ্বনি
পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়,
শূন্য আশার জীবন্ত ভাষায়
অদূরে দেখেছি প্রাণের মোহনা ..
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মাণ দুঃখের ছায়ায়।
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে,
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙ্গিন এক উৎসবে।
News About Warfaze Band Song Purnota Lyrics Information In bengali Font : ওয়ারফেইজ ব্যান্ড এর সত্য বাংলা অ্যালবাম এর গান পূর্ণতা গানটি গেয়েছেন মিজান। গানটির সুর দিয়েছেন অনি হাসান। পূর্ণতা গানের লিরিক্স লিখেছেন শামস।
0 Comments
Be the first to comment.