Provu Lyrics (প্রভু) Abirbhaab Band | Bhabuk Chaya
Provu Lyrics by Abirbhaab Band :
Song : Provu
band : Abirbhaab
Vocal, Lyrics, Tune & Composition : Aqmam Atiq Ullah Sean
Guitar : Fahim Rokan
Bass : Irfan Mohammad opu
Keyboard : Arif Mohammad
Drums : Kd Shakhawat Ullah

Provu Song Lyrics In Bengali :
রাতে ঘুম আসে না,
স্বপ্ন কেন দেখি না?
জেগে দেখি দুঃস্বপ্নটায় যেন ভাঙ্গে না।
দিনের আলোর বিরক্তি,
ধৈর্য যেন শেষ শক্তি,
টিক টিক টিক ঘড়ির কাঁটা যেন থামে না।
লাল লা লা, লাল লা লা,
লা লা লা লা লা..
শূন্য হাতে মুক্তাকাশে একা উড়ে চলি,
প্রভুর সাথে আমি একা কথা বলি।
দুঃস্বপ্ন ভাঙার অপেক্ষা করি,
স্বপ্নের মাঝে আমি আলো পিছে উড়ি।
হে প্রভু আমায় সহজ পথ দেখাও,
দূরে থেকে কেন আনমনে ভাবাও?
ঝড় আর বৃষ্টিতে আর কতো ভেজাবে?
সূর্যের আলোতে পথটা কি শুকাবে?
স্বপ্ন কি সত্যি হবে?
সূর্যের আলো দেখা দেবে?
টিক টিক টিক ঘড়ির দিকে তাকিয়ে রই।
দিনের আলোর বিরক্তি,
এই ভয় থেকে পাবো মুক্তি?
জেগে দেখবো কি ঝড় আজ নেই?
তুমি আপন বলে কেন টানো কাছে কাছে?
পাপের বোঝা নিয়ে পাপী আজো বেঁচে আছে।
ভেঙে চুরে আবার যদি ঠেলো দূরে দূরে,
তোমার তরে গাইবো গান, আমি করুন সুরে।
শূন্য হাতে মুক্তাকাশে একা উড়ে চলি,
প্রভুর সাথে আমি একা কথা বলি।
দুঃস্বপ্ন ভাঙার অপেক্ষা করি,
স্বপ্নের মাঝে আমি আলো পিছে উড়ি।
হে প্রভু আমায় সহজ পথ দেখাও,
দূরে থেকে কেন আনমনে ভাবাও?
ঝড় আর বৃষ্টিতে আর কতো ভেজাবে?
সূর্যের আলোতে পথটা কি শুকাবে?
News About Abirbhaab Band Song Provu Lyrics Information In Bengali Font : আবির্ভাব বাংলা ব্যান্ড এর ভাবুক ছায়া অ্যালবাম এর গান প্রভু গানটি গেয়েছেন আকমাম আতিক উল্লাহ সীন। হে প্রভু আমায় সহজ পথ দেখাও গানের লিরিক্স লিখেছেন আকমাম আতিক উল্লাহ সীন।
0 Comments
Be the first to comment.