Nayanabhiram Mor Lyrics (নয়নাভিরাম মোর) Ramkrishna Bhajan
Nayanabhiram Mor Lyrics Ramkrishna Bhajan :
Song : Nayanabhiram Mor
Singer : Anindita Chatterjee
Originally Sung by : Mahesh Ranjan Shom
Lyrics and Tune : Traditional
Arrangement : Tamal Sarkar
Mix & master : Papan Subhendu
Label : SVF Devotional

Nayanabhiram Mor Song Lyrics In Bengali :
নয়নাভিরাম মোর নয়নাভিরাম
এসো রামকৃষ্ণ মোর নয়নাভিরাম,
এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম
এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম,
এসো নয়নাভিরাম মোর নয়নাভিরাম।।
দক্ষিনেশ্বরে তব লীলা কিবা মনোহর
কভু শ্যামা রূপ ধরো, কভু সাজো শংকর,
দক্ষিনেশ্বরে তব লীলা কিবা মনোহর
কভু শ্যামা রূপ ধরো, কভু সাজো শংকর,
শ্রীরাধার ভাবে কভু কাঁদে তব অন্তর
ধূলায় লুটায় বলো কোথা নব ঘন শ্যাম।
নয়নাভিরাম মোর নয়নাভিরাম
এসো রামকৃষ্ণ মোর নয়নাভিরাম,
এসো নয়নাভিরাম মোর নয়নাভিরাম।।
পঞ্চবটীর তীরে জাহ্নবী কিনারায়
যেঁচে প্রেম বিলাইলে ডাকে ওরে আয় আয়,
ভকত কুসুমও যত আনিলে আপন সাথ
নন্দন কাননে সন্দুর পারিজাত,
ভকত কুসুমও যত আনিলে আপন সাথ
নন্দন কাননে সন্দুর পারিজাত,
সে কুসুমে ভরি সাজি আপনি পুজারী সাজি
করিলে আপন পূজা ধরি মুখে নিজ নাম।
নয়নাভিরাম মোর নয়নাভিরাম
এসো রামকৃষ্ণ মোর নয়নাভিরাম,
এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম,
এসো নয়নাভিরাম মোর নয়নাভিরাম,
নয়নাভিরাম মোর নয়নাভিরাম।।
0 Comments
Be the first to comment.