Ki Diye Pujibo Bhagaban Lyrics (কি দিয়ে পূজিব ভগবান) Nazrul Geeti
Ki Diye Pujibo Bhagaban Lyrics Nazrul Geeti :
Song : Ki Diye Pujibo Bhagaban
Lyricist : Kazi Nazrul Islam
Singer : Mahesh Ranjan Shome
Label : Saregama India Ltd

Ki Diye Pujibo Bhagaban Song Lyrics In Bengali :
কি দিয়ে পূজিব ভগবান ?
ওগো তোমারে আমি,
কি দিয়ে পূজিব ভগবান ?
আমার বলিতে কিছু নাই যে হরি
সকলি তোমারই দান,
কি দিয়ে পূজিব ভগবান ?
মন্দিরে তুমি, মূর্ত্তিতে তুমি
পূজার ফুলে তুমি, স্তব-গীতে তুমি,
মন্দিরে তুমি, মূর্ত্তিতে তুমি
পূজার ফুলে তুমি, স্তব-গীতে তুমি,
ভগবান দিয়ে ভগবানের পূজা
ভগবান দিয়ে ভগবানের পূজা
তুমি যদি ভাব অপমান।
কি দিয়ে পূজিব ভগবান ?
কেমন তব রূপ, দেখিনাই হরি
আপন মন দিয়ে তোমারে গড়ি,
কেমন তব রূপ, দেখিনাই হরি
আপন মন দিয়ে তোমারে গড়ি।
কোটি রবি শশী আরতি করে যার
মাটির প্রদীপ জ্বালি, আমি দেউলে তার,
কোটি রবি শশী আরতি করে যার
মাটির প্রদীপ জ্বালি, আমি দেউলে তার,
বন-ডালায় পূজা কুসুম-সম্ভার
যোগী মুনি করে যুগ ধ্যান।
কি দিয়ে পূজিব ভগবান?
আমার বলিতে কিছু নাই যে হরি
আমার বলিতে কিছু নাই যে হরি,
সকলি তোমারি দান
কি দিয়ে পূজিব ভগবান ?
কি দিয়ে পূজিব ভগবান ?
0 Comments
Be the first to comment.