Hridipadme Charan Rakho Lyrics (হৃদিপদ্মে চরণ রাখো) Nazrul Geeti
Hridipadme Charan Rakho Lyrics Nazrul Geeti :
Song : Hridipadme Charan Rakho
Lyrics : Kazi Nazrul Islam
Singer : Sneha Bhattacharya
Music production : Suraj Nag
Label : SVF Devotional

Hridipadme Charan Rakho Song Lyrics In Bengali :
হৃদিপদ্মে চরণ রাখো, বাঁকা ঘনশ্যাম
বাঁকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম,
হৃদিপদ্মে চরণ রাখো, বাঁকা ঘনশ্যাম
বাঁকা শিখী-পাখা নয়ন বাঁকা, বঙ্কিম ঠাম,
তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে
অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে।
বাঁকা শিখী-পাখা নয়ন বাঁকা, বঙ্কিম ঠাম
হৃদিপদ্মে চরণ রাখো, বাঁকা ঘনশ্যাম
বাঁকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম।।
সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে
পীতধড়া পরো কালো অঙ্গে হরি হে,
পীতধড়া পরো কালো অঙ্গে,
নীল কপোত সম ধারা ও চরণ দুটি
নেচে যাক অপরূপ ভঙ্গে হরি হে
নেচে যাক অপরূপ ভঙ্গে।
যেন নূপুর বাজে
সেই পায়ে যেন নূপুর বাজে,
বনে নয় শ্যাম মনোমাঝে যেন নূপুর বাজে,
যেন নূপুর বাজে
বনে নয় শ্যাম মনোমাঝে যেন নূপুর বাজে,
ঐ চরণে জড়ায়ে পরান..
ঐ চরণে জড়ায়ে পরান
যেন মঞ্জির হয়ে বাজে
যেন মঞ্জির হয়ে বাজে।
0 Comments
Be the first to comment.