Elo Monete Basanta Bahar Lyrics (এল মনেতে বসন্ত বাহার) Pratibad
Elo Monete Basanta Bahar Lyrics from Pratibad :
Song : Elo Monete Basanto Bahar
Film : Pratibad
Singer : Poornima Shrestha
Lyrics : Gautam Susmit
Composer : Babul Bose

Elo Monete Basanta Bahar Song Lyrics In Bengali :
হে, এল মনেতে বসন্ত বাহার
খুশিতে বেজে ওঠে প্রেমের সে তার,
এই নিরালায়, পেয়ে তোমায়,
তালে তালে ছন্দেতে, ভালোবাসার গন্ধেতে
শুধু যে দুজনে যে মিলেমিশে হই একাকার
এল মনেতে বসন্ত বাহার
খুশিতে বেজে ওঠে প্রেমের সে তার।।
বুকে আগুন নিয়ে জ্বলি যে
কার কাছে তা বলি যে,
নেভাবে তাকে সে তুমি।
বুকে আগুন নিয়ে জ্বলি যে
কার কাছে তা বলি যে,
নেভাবে তাকে সে তুমি।
দেখো না ছুঁয়ে দেখো না
ও আমাকে ছুঁয়ে দেখো না,
মরে যাই একই যাতনা।
তুমি দাওনা করে শান্ত ওগো আমাকে এবার,
হে, এল মনেতে বসন্ত বাহার
খুশিতে বেজে ওঠে প্রেমের সে তার।।
কি যে করি সে তা বুঝি না
তোমায় নিয়ে পারি না,
কি করে বলি - ওগো শোনো।
কি যে করি সে তা বুঝি না
তোমায় নিয়ে পারি না,
কি করে বলি - ওগো শোনো।
এসোনা সোনা গো এসোনা
দূরে দূরে আর থেকোনা,
আরও কাছাকাছি এসো না।
কাছে নাইবা যদি আসো,
ডেকে যাবো বার বার।
হে, এলো মনেতে বসন্ত বাহার
খুশিতে বেজে ওঠে প্রেমের সে তার,
এই নিরালায়, পেয়ে তোমায়,
তালে তালে ছন্দেতে, ভালোবাসার গন্ধেতে
শুধু যে দুজনে যে মিলেমিশে হই একাকার
এল মনেতে বসন্ত বাহার
খুশিতে বেজে ওঠে প্রেমের সে তার।।
News About Elo Monete Basanta Bahar Lyrics Information In Bengali Font : প্রসেনজিৎ চ্যাটার্জী ও অর্পিতা পাল অভিনীত প্রতিবাদ বাংলা সিনেমার গান এল মনেতে বসন্ত বাহার গানটি গেয়েছেন পূর্ণিমা শ্রেষ্ঠা। গানটির সুর দিয়েছেন বাবুল বোস। এল মনেতে বসন্ত বাহার গানের লিরিক্স লিখেছেন গৌতম সুস্মিত।
0 Comments
Be the first to comment.