Dehotori Lyrics (দেহতরী) Indubala Bhaater Hotel
Dehotori Lyrics from Indubala Bhaater Hotel :
Song : Dehotori
Web Serie name : Indubala Bhaater Hotel
Singer : Chakropani Dev
Composition : Traditional folk and Amit Chatterjee
Lyrics : Debaloy Bhattacharya
Music : Amit Chatterjee
Programming : Shubhro Bhattacharjee
Director : Debaloy Bhattacharya
Production : Maansi Entertainment
Label : SVF Music

Dehotori Song Lyrics In Bengali :
দেহতরী দিলাম ছাড়ি ও গুরু তোমারই নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে।
আজ চাঁদেরও মাথা নিচু
নিলাম কালপুরুষের পিছু,
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
অনেক দূরের আলেয়া বাড়িও জোৎস্নাময়
আদর সেখানে পুরনো হয় না কোনো সময়।
অনেক দূরের আলেয়া বাড়িও জোৎস্নাময়
আদর সেখানে পুরনো হয় না কোনো সময়।
আমি যাকে খুঁজে মরি
সে তো আমার বালিরি ঘড়ি,
আমি যাকে খুঁজে মরি
সে তো আমার বালিরি ঘড়ি,
জল জমেছে হাজার খামে, নেই সময়।
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
দেহতরী দিলাম ছাড়ি ও গুরু তোমারই নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে।
আজ রাতেরও মাথা নিচু
নিলাম কালপুরুষের পিছু,
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
আগুন যাকে সোহাগ করে সেই তো ভয়
মনে রাখার আলমারিটাও নিলাম হয়।
আগুন যাকে সোহাগ করে সেই তো ভয়
মনে রাখার আলমারিটাও নিলাম হয়।
হারের বাঁশি উঠলে বেজে
যুদ্ধ শেষে সেই বিদেশে,
হারের বাঁশি উঠলে বেজে
যুদ্ধ শেষে সেই বিদেশে,
কেউ কি জানে, কখন কাকে ফিরতে হয়।
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
দেহতরী দিলাম ছাড়ি ও গুরু তোমারই নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে।
News About Dehotori Lyrics Information In Bengali Font : ইন্দুবালা ভাতের হোটেল বাংলা ওয়েব সিরিজের গান দেহতরী গানটি গেয়েছেন চক্রপাণি দেব। গানটির সুর দিয়েছেন অমিত চ্যাটার্জী। দেহতরী গানের লিরিক্স লিখেছেন দেবালয় ভট্টাচার্য্য।
0 Comments
Be the first to comment.