Chhuti Chhuti Lyrics (ছুটি ছুটি) Koushik Chakraborty
Chhuti Chhuti Lyrics by Koushik Chakraborty :
Song : Chhuti Chhuti
Album : Nagar Sankirtan Originals
Performer : Koushik Chakraborty Music Academy
Lyrics : Koushik Chakraborty And Students
Composition : Koushik Chakraborty
DOP : Subham Chakraborty
Editor & Colorist : Aniruddha Mondal

Chhuti Chhuti Song Lyrics In Bengali :
বহুদিন পরে পেলাম ছুটি
আজ শহর ছেড়ে যাবো দূরে,
কত পথ চেনা এই অজানা সুরে,
উদাসীন ভিড়ে পলাশতলীর সাজ
দেখবো বলে ঘর ছেড়ে,
পথে নেমে দেখি আজ পথই ভবঘুরে।
মাটির কাছাকাছি যানজট ফেলে আসি
খুঁজে পাই, আর হারাই,
শহরতলির সাঁজ মুখোশটা ফেলে আজ
পালাতে চাই, পালিয়ে যাই।
ওই দূরে প্রান্তরের গাইছি গান
ওই সুরে দূর পাহাড়ে ডাকছে প্রাণ,
ওই দূরে প্রান্তরের গাইছি গান
ওই সুরে দূর পাহাড়ে ডাকছে প্রাণ,
ডাকছে প্রাণ, গাইছি গান।
সীমানা পেরিয়ে আজ ছুটি, ছুটি
হোক তবে মিছে খুনসুটি,
পায়ে পায়ে পথ যাবে সরে, সরে
মেঘেদের সাথে হবে জুটি ..
ছুটি ছুটি এ মন, ছুটি ছুটি
ছুটে ছুটে চল, কথা বল, কথা বল,
মেঘের দল, কথা বল, সঙ্গে চল।
ও ও.. নান নানা নানা
ও ও.. নারে নারে নানা।
শহরেরও মন আছে বুঝিনি তা কেউ কোনদিনও
তবু শব্দ বাঁচিয়ে রাখে শহরের ছবিগুলো জেনো,
চেয়ে দেখো রাত শেষে আমার শহর আজও কাঁদে
জানতে চেয়েছ কি আজও কেন সে অবসাদে।
আঁকার খাতায় দেখেছি তোমায়,
দেখেছি তোমায়,
সেই কবেকার শিশির পাতায়
পায়ে পায়ে হেঁটেছি
নিয়ে তোমায়, নিয়ে তোমায়।
মাটির কাছাকাছি যানজট ফেলে আসি
খুঁজে পাই, আর হারাই,
শহরতলির সাঁজ মুখোশটা ফেলে আজ
পালাতে চাই, পালিয়ে যাই।
ওই দূরে প্রান্তরের গাইছি গান
ওই সুরে দূর পাহাড়ে ডাকছে প্রাণ,
ওই দূরে প্রান্তরের গাইছি গান
ওই সুরে দূর পাহাড়ে ডাকছে প্রাণ,
ডাকছে প্রাণ, গাইছি গান।
ছুটি ছুটি ছুটি ..
0 Comments
Be the first to comment.