Amrito Megher Bari Lyrics (অমৃত মেঘের বারি) Lalon Geeti
Amrito Megher Bari Lyrics Lalon Geeti :
Song : Amrito Megher Bari
Lyrics And tune : Fakir Lalon Shah
Singer : Syed Waqeel Ahad
Music : Shami Sattar

Amrito Megher Bari Song Lyrics In Bengali :
অমৃত মেঘের বারি
অমৃত মেঘের বারি
মুখের কথায় কি মেলে,
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে।
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা,
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা,
অন্য বারি খায় না তারা,
মেঘের জল বিনে,
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে।
মেঘে কত দেয় গো ফাঁকি
তবু চাতক মেঘের ভুখী,
মেঘে কত দেয় গো ফাঁকি
তবু চাতক মেঘের ভুখী,
অমনি নিরিখ রাখলে আঁখি,
তারে সাধক বলে,
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে।
মন হয়েছে পবন গতি
উড়ে বেড়ায় দিবারাতি,
মন হয়েছে পবন গতি
উড়ে বেড়ায় দিবারাতি,
লালন বলে গুরুর প্রতি
ফকির লালন বলে গুরুর প্রতি,
ও মন রয় না সুহালে,
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে।
অমৃত মেঘের বারি
মুখের কথায় কি মেলে,
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে।
0 Comments
Be the first to comment.