Ma Song Lyrics (মা) Warfaze Band
Ma Song Lyrics by Warfaze Band :
Song : Ma
Performed by : Warfaze
Tune and voice : Babna Karim
Lyrics : Nayeem Gahar
Audio Engineering : Samir Hafiz
Label : Loyy Records

Ma Song Lyrics In Bengali :
আমার মায়ের নির্ঘুম রাত
একা একা কথা বলে,
শূণ্য বুকের এই দীর্ঘ নিঃশ্বাস
রাতের তারায় প্রদীপ জ্বলে।
আমার মায়ের হাতের ছোঁয়ায়
সাজানো কত বাগান ছিলো,
সেই রাতে এক হিংস্র হায়েনা
এলোমেলো করে দিল।
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে,
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে।
আমার মায়ের নির্ঘুম রাত
একা একা কথা বলে।।
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে,
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে।
রাতের রক্ত দিনের আলোয়
বিদ্রোহ হয়ে জেগে ওঠে,
স্বাধীনতা নামের রক্ত সূর্য
আমার মায়ের আঁচল ছায়।
তবুও মায়ের এই সজল নয়ন
উদাস হয় উদয়াচলে,
তবুও মায়ের এই সজল নয়ন
উদাস হয় উদয়াচলে।
আমার মায়ের নির্ঘুম রাত
একা একা কথা বলে,
শূণ্য বুকের এই দীর্ঘ নিঃশ্বাস
রাতের তারায় প্রদীপ জ্বলে।।
0 Comments
Be the first to comment.