Dhiki Dhiki Lyrics (ধিকি ধিকি) Indubala Bhaater Hotel
Dhiki Dhiki Lyrics from Indubala Bhaater Hotel :
Song : Dhiki dhiki
Singer : Ikkshita Mukherjee
Composition and Music : Amit Chatterjee
Lyrics : Debaloy bhattacharya, Ritam Sen
Programming : Shubhro Bhattacharjee
Director : Debaloy Bhattacharya
Production : Maansi Entertainment
Label : SVF Music

Dhiki Dhiki Song Lyrics In Bengali :
নদীর পাড়ে উনান জ্বালি
তাহাতে দি ফুলের ডালি,
রাঁধেন বাড়েন নাউয়ের সারেন
পরাণ খানা চাঁদের ফালি,
রাঁধেন বাড়েন নাউয়ের সারেন
রাঁধেন বাড়েন নাউয়ের সারেন
পরাণ খানা চাঁদের ফালি।
ধিকি ধিকি তারার দাফন
সারা রাতি জাগা,
পিয়ার আশে খুলেছি চোখ
চোখ খাইল কাগা।
খাস খলিজা বুকের আগুন ..
হক কথা কয় গুরু ঠাকুর,
খাস খলিজা বুকের আগুন
হক কথা কয় গুরু ঠাকুর,
রাইধা বাইরা খাইতে দিলুম
রাইধা বাইরা খাইতে দিলুম
শুনব না তোর ও জোর জুলুম।
ধিকি ধিকি তারার দাফন
সারা রাতি জাগা,
পিয়ার আশে খুলেছি চোখ
চোখ খাইল কাগা।
সাজাই দিমু এক থালি জুঁই ..
সঙ্গে সাজাই আমার ললাট,
সাজাই দিমু এক থালি জুঁই
সঙ্গে সাজাই আমার ললাট,
বিছাই দি শীতলপাটি
বিছাই দি শীতলপাটি
তার নিচে মোর গড়ের মাটি।
ধিকি ধিকি তারার দাফন
সারা রাতি জাগা,
পিয়ার আশে খুলেছি চোখ
চোখ খাইল কাগা।
0 Comments
Be the first to comment.