Ogo Brishti Amar Chokher Pata Lyrics (ওগো বৃষ্টি আমার চোখের পাতা) Haimanti Sukla
Ogo Brishti Amar Chokher Pata Lyrics by Haimanti Sukla :
Song : Ogo Brishti Amar Chokher Pata
Singer : Haimanti Sukla
Lyrics : Pulak Bandyopadhyay
Music Director : Hemanta Mukherjee
Label : Saregama India Ltd

Ogo Brishti Amar Chokher Pata Song Lyrics In Bengali :
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না,
আমার এতো সাধের কান্নার দাগ ধুইয়ো না,
সে যেন এসে দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি।
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না।
দোহাই গানের বীণা
মনকে ভরে তুলো না,
দোহাই গানের বীণা
মনকে ভরে তুলো না,
দেখে তাকে ব্যথার এ গান ভুলো না,
সে যেন এসে শুনে
তার বিরহে কী সুর আমি সেঁধেছি।
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না।
ক্লান্ত প্রদীপ ওগো
হঠাৎ আলোয় ফুটো না,
ক্লান্ত প্রদীপ ওগো
হঠাৎ আলোয় ফুটো না,
দেখে তাকে উজল হয়ে উঠো না,
সে যেন এসে জানে
কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি।
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না
আমার এতো সাধের কান্নার দাগ ধুইয়ো না,
সে যেন এসে দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি।
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না।
0 Comments
Be the first to comment.