Bekheyali Lyrics (বেখেয়ালি) Abir Biswas | Barenya Saha
Bekheyali Lyrics by Abir Biswas :
Song : Bekheyali
Singer : Abir Biswas
Composition And Music Direction : Barenya Saha
Lyrics : Somraj Das
Guitar : Suman Bagani
Mixing And Mastering : Rupak Tiary
Director : Rohan Kumar Paul
Assistant Director : Saikat Das
Produced by : Barenya Saha
Music on : Zee Music Company

Bekheyali Lyrics In Bengali :
আমি, ভীষণই আদুরে আবদারে
আজও তোমাকে খুঁজি,
তুমিও ফিরে তাকালে হঠাৎ
ভালোবাসা বুঝি।
তোমাকে নিজের করে পাওয়া
খুবই কঠিন,
কেন বুঝেও বোঝোনি?
ইদানিং আর তো খোঁজো নি,
তোমারই সাজানো মেঘেতে বৃষ্টি হয়ে।
আমি নিজে বেখেয়ালি
ছুটে যাই যে অলিগলি,
লিখেছি প্রেমের শিলালিপি, রূপকথায়।
আমি, ভীষণই আদুরে আবদারে
আজও তোমাকে খুঁজি ..
মনমাফিক আসা যাওয়া
কাঁচামিঠে ইচ্ছেদের ..
মনমাফিক আসা যাওয়া
কাঁচামিঠে ইচ্ছেদের,
ভালোবাসা বাকি আছে
অজানা সে বিচ্ছেদের,
উষ্ণ ভালোবাসার নিভু আঁচে
অভিমানী প্রেমিক আজও বাঁচে,
তুমি ফিরে তাকাও একটিবার
কাছে টেনে নেবো ও...
কেন বুঝেও বোঝোনি?
ইদানিং আর তো খোঁজো নি,
তোমারই সাজানো মেঘেতে বৃষ্টি হয়ে।
আমি, আমি, ভীষণই আদুরে আবদারে
আজও তোমাকে খুঁজি, খুঁজি অলিগলি।
Bekheyali Lyrics In English :
0 Comments
Be the first to comment.