Phire Esho Bar Bar Lyrics (ফিরে এসো বারবার) Subho Bijoya | Somlata
Phire Esho Bar Bar Lyrics from Subho Bijoya :
Song : Phire Esho Bar Bar
Film : Shubho Bijoya
Singer : Somlata Acharya Chowdhury
Music Director : Aninda Chatterjee
Lyricist : Raj Sen
Story And Directed By : Rohan Sen
DOP : Souvik Basu
Screenplay And Dialogues : Rohan Sen And Anubhab Ghosh
Music label : Saregama India Ltd

Phire Esho Bar Bar Lyrics In Bengali :
মন চুপ কেন থাকে না যে
কেবলই কি যে খোঁজে,
হারানো গানের সুরে।
দিন হারায় গোধূলি বাঁকে
যেখানে আলো থাকে,
আর রামধনু রোদ্দুরে।
আমার যাচ্ছে থেমে কাজ
আর আসছে নেমে সাঁঝ,
স্বপ্নে ভাসা কোলাজ
ঝর্ণা হয়ে পড়ছে ঝরে।
ফিরে এসো বারবার
আঁচলেরই লাল পাড়,
অনন্ত অপেক্ষার এক স্টেশন
রূপকথার রূপকথা।
তারা ভরা হাওয়া ছায়াপথে
কে কাকে করাবে আলো স্নান,
ছন্নছাড়া মেঘলা বাঁধা গতে
লজ্জা পেলো একলা ভালো গান।
ঘুম আসেনি চোখের কোলে
কার অবয়ব দোলে,
এই হৃদয়ে অম্লান।
পথ সামনে এগিয়ে থেকে
আমায় গিয়েছে রেখে,
বিগতসময় সাম্পান।
আমার যাচ্ছে থেমে কাজ
আর আসছে নেমে সাঁঝ,
স্বপ্নে ভাসা কোলাজ
ঝর্ণা হয়ে পড়ছে ঝরে।
ফিরে এসো বারবার
আঁচলেরই লাল পাড়,
অনন্ত অপেক্ষার এক স্টেশন
রূপকথার রূপকথা।
Phire Esho Bar Bar Lyrics In English :
FAQ for Phire Esho Bar Bar
0 Comments
Be the first to comment.