Akta Chata Brishti Bhijche Khub Lyrics (একটা ছাতা বৃষ্টি ভিজছে খুব) Namrata Bhattacharya
Akta Chata Brishti Bhijche Khub Lyrics by Namrata Bhattacharya :
Song Name : Akta Chata Brishti Bhijche Khub
Singer : Namrata Bhattacharya
Lyrics : Arunava Sinha
Composition : Bishwarup Ghoshdastidar
Videography : Studio WooLala
Video Editing : Sree Uttam
Label : Harmonium

Akta Chata Brishti Bhijche Khub Song Lyrics In Bengali :
একটা ছাতা বৃষ্টি ভিজছে খুব
একটা ছাতা সঙ্গী হল তার,
ঝিলিক দিল তখনই বিদ্যুৎ
জন্ম দিল এক সে রূপকথার।।
ট্রাম-লাইনে ছপাৎ ছপাৎ জল
মেঘ-বিকেলে নামছে অন্ধকার,
চলছে গলছে আজকে দুটো মন
গল্প বুনছে স্বপ্ন-কল্পনার।
বানভাসিতে ভাসলো আজ শহর
হাঁটতে গিয়ে সবাই হুঁশিয়ার,
ওই দুটোরই নেই তাতে ভ্রূক্ষেপ
ওদের বৃষ্টি করলো একাকার।।
ওদের জন্য এমন ম্যাজিক দিন
চাইছি ফিরে আসুক বারেবার,
বৃষ্টি-জলে কাঁপুক দুই হৃদয়
উজাড় করে খানিক উষ্ণতার।
একটা ছাতা বৃষ্টি ভিজছে খুব
একটা ছাতা সঙ্গী হল তার,
ঝিলিক দিল তখনই বিদ্যুৎ
জন্ম দিল এক সে রূপকথার,
জন্ম দিল এক সে রূপকথার,
জন্ম দিল এক সে রূপকথার।।
Akta Chata Brishti Bhijche Khub Lyrics Information In Bengali Font : বৃষ্টি দিনের গান একটা ছাতা বৃষ্টি ভিজছে খুব গানটি গেয়েছেন নম্রতা ভট্টাচার্য্য। গানটির সুর দিয়েছেন বিশ্বরূপ ঘোষদস্তিদার। বৃষ্টির গান একটা ছাতা বৃষ্টি ভিজছে খুব গানের লিরিক্স লিখেছেন অরুনাভ সিনহা।
0 Comments
Be the first to comment.