G GDN8

Basontika Lyrics (বাসন্তিকা) Subhamita Banerjee | Saraswati Song

Basontika Lyrics (বাসন্তিকা) Subhamita Banerjee | Saraswati Song

Basontika Lyrics bengali by Saraswati Puja song is sung by Subhamita Banerjee. Recording, Mixing and Mastering by Soumen Paul. Music Composed by and Swaraswati Vandana and Saraswati Puja Song Basontika Lyrics in bengali written by Saunak. Starring Soumili Ghosh Biswas, Subhamita Banerjee, Anushree Mridha, Priti Halder, Paromita, Souvik, Ritam, Sudipta, Arpan And Saunak.

Basontika Song Information :

Song Name : Basontika
Singer : Subhamita Banerjee
Composer and Lyricist : Saunak
Concept : Saunak and Sauvik
Music Arrangements : Ramkrishna Paul
DOP : Sintu Singh
Edit : Rajdeep Karmakar
Label : Suchitra Music

Basontika Lyrics In Bengali :


ফুলে ফুলে সাজালে মা এ ভুবন প্রান্তর
সুরে তালে ভরালে মা
এ চেতন, এ অন্তর,
বাসন্তিকা হলে আজ
বাসন্তিকার ফুল সাজ,
ও.. বাসন্তিকা হলে আজ
বাসন্তিকার ফুল সাজ।।

পুষ্পকলির মত
বিকশিত কত শত,
চেতন পুষ্পরাজি জ্ঞানালোকে অবিরত,
সততার কলি ফোটে শিক্ষার বৃন্তে
আসুরি তমসা নাশো শুদ্ধ আনন্দে,
দিগন্তিকায় ভাসো আজ
বাসন্তিকার ফুল সাজ,
ও.. বাসন্তিকা হলে আজ
বাসন্তিকার ফুল সাজ।।

জ্ঞানগর্ভা তুমি মাতঙ্গী মা
ব্রহ্মবর্তিনী বাসন্তিকা,
জ্ঞানগর্ভা তুমি মাতঙ্গী মা
ব্রহ্মবর্তিনী বাসন্তিকা,
জগতব্যাপী বিরাজ বিশ্বচরাচর
শ্বেতবীণাধরা বাণী হংসবাহনপর,
দেবী সরস্বতী মা, তুমি  বাসন্তিকা
ও.. দেবী সরস্বতী মা, তুমি বাসন্তিকা।

ফুলে ফুলে সাজালে মা এ ভুবন প্রান্তর
সুরে তালে ভরালে মা
এ চেতন, এ অন্তর,
বাসন্তিকা হলে আজ
বাসন্তিকার ফুল সাজ,
ও.. বাসন্তিকা হলে আজ
বাসন্তিকার ফুল সাজ।।

Basontika Song Video :



Basontika Lyrics In English :


Phule phule sajale maa
E bhubon prantar
Sure taale bhorale maa
E cheton e ontor
Basontika hole aaj
Basontikar ful saaj

Pushpokolir moto
Bikoshito shoto shoto
Cheton pusporaaji
Gyanalok obiroto
Sototar koli fotey shikkhar brinte
Asuri tomosa nasho shuddho anonde
Digontikay bhaso aaj

Gyangorbha tumi matongi maa
Brombhobortini basantika
Jogotbyapi biraj biswochorachor
Swetbinadhora bani hongshobahonpor

বাসন্তিকা সরস্বতী পুজোর গানের লিরিক্স লিখেছেন সৌনক এবং গানটি গেয়েছেন শুভমিতা ব্যানার্জী। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়, তাই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই শুভ দিনে আমরা বিদ্যার অধিষ্টাত্রী দেবী সরস্বতীর বন্দনা করি।

Share: Facebook X WhatsApp Telegram

0 Comments

Be the first to comment.

Leave a comment

Related Lyrics