Aami Kaar Ke Aamar Lyrics (আমি কার কে আমার) Subhamita Banerjee

Aami Kaar Ke Aamar Lyrics by Subhamita Banerjee :
Song : Aami Kaar Ke Aamar
Artist : Subhamita Banerjee
Lyrics : Sabri Saberin
Music composed by : Dev Goutam
Mixing & Mastering : Sanjoy Ghosh
Recordist : Soumen Paul
Key-board : Partha Paul
Aami Kaar Ke Aamar Song Lyrics In Bengali :
আমি কার কে আমার
কি যে তার আমি হই,
কানামাছি কাছাকাছি দূরে-দূরে আমি রই,
প্রেমহীন সংসার আহা সোনামুখী সুঁই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই।
কত সুখে আছি বেঁচে বিধাতা কী জানে
গৃহ আছে দাহ আছে শীতল শয়ানে,
কত সুখে আছি বেঁচে বিধাতা কী জানে
গৃহ আছে দাহ আছে শীতল শয়ানে,
অবহেলায় পড়েছে ঝরে টবে ফোটা জুঁই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই।
আমি কার কে আমার
কি যে তার আমি হই,
কানামাছি কাছাকাছি দূরে-দূরে আমি রই।
এক বুক অভিমান বিধাতার কাছে
টলোমলো দুই চোখ জলে ভরে আছে,
এক বুক অভিমান বিধাতার কাছে
টলোমলো দুই চোখ জলে ভরে আছে,
কে যে কার কেউ তার জানিনা কিছুই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই।
আমি কার কে আমার
কি যে তার আমি হই,
কানামাছি কাছাকাছি দূরে-দূরে আমি রই।
0 Comments
Be the first to comment.