G GDN8

Khorer Protima Lyrics (খড়ের প্রতিমা) Rahul Dutta | Nazrul Geeti

Khorer Protima Lyrics (খড়ের প্রতিমা) Rahul Dutta | Nazrul Geeti

Khorer Protima Lyrics by Rahul Dutta :

Khorer Protima Durga Puja Special Nazrul Geeti Sung by Rahul Dutta. Song Lyrics In Bengali Written by Kazi Nazrul Islam. Song Mixing and Mastering by Amit Chatterjee.

 

Song : Khorer Protima Pujis Re Tora
Lyrics And Music : Kazi Nazrul Islam
Singer ; Rahul Dutta
Re-arranged by : Amit-Ishan
Sarod : Pratik Shrivastava
Flute : Sushanta Nandi
Rhythm : Joy Nandi
Recording engineer : Shiladitya Sarkar
Label : SVF Devotional



Khorer Protima Song Lyrics In Bengali :




খড়ের প্রতিমা পূজিস রে তোরা

মাকে তো তোরা পূজিস নে,

খড়ের প্রতিমা পূজিস রে তোরা

মাকে তো তোরা পূজিস নে,

প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে

প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে

হায়রে অন্ধ বুঝিস নে,

মাকে তো তোরা পূজিস নে। 

খড়ের প্রতিমা পূজিস রে তোরা

মাকে তো তোরা পূজিস নে

মাকে তো তোরা পূজিস নে।।

 

বছর বছর মাতৃ পূজার

করে যাস অভিনয়,

ভীরু সন্তানে হেরি লজ্জায়

মা ও যে পাষাণময়।

বছর বছর মাতৃ পূজার

করে যাস অভিনয়,

ভীরু সন্তানে হেরি লজ্জায়

মা ও যে পাষাণময়।

 

মাকে জিনিতে সাধন-সমরে

সাধক তো কেহ যুঝিস নে,

মাকে তো তোরা পূজিস্ নে।

খড়ের প্রতিমা পুজিস রে তোরা

মাকে তো তোরা পূজিস নে

মাকে তো তোরা পূজিস নে।।

 

মাটির প্রতিমা গলে যায় জলে

বিজয়ায় ভেসে যায়,

আকাশে-বাতাসে মা’র স্নেহ জাগে

আকাশে-বাতাসে মা’র স্নেহ জাগে

অতন্দ্র করুণায়।

 

তোরই আশে-পাশে তাঁর কৃপা হাসে

কেন সেই পথে তাঁরে খুঁজিস্ নে?

মাকে তো তোরা পূজিস্ নে।

 

খড়ের প্রতিমা পূজিস রে তোরা

মাকে তো তোরা পূজিস নে,

খড়ের প্রতিমা পূজিস রে তোরা

মাকে তো তোরা পুজিস নে,

প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে

প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে

হায়রে অন্ধ বুঝিস নে,

মাকে তো তোরা পূজিস নে। 

খড়ের প্রতিমা পূজিস রে তোরা

মা কে তো তোরা পূজিস নে

মা কে তো তোরা পুজিস নে।।


খড়ের প্রতিমা লিরিক্স - দূর্গা পূজা নজরুলগীতি :

Khorer Pratima Pujis re Tora

Maa ke toh Tora pujis ney

Proti maar majhe protima biraje

Hayre ondho bujhish ney

Maake to tora pujis ney

Bochor bochor matri pujar

Kore jash obhinoy

Bhiru sontane heri lojjay

Maa o je pashanmoy

Maa ke jinite sadhon somore

Sadhok to keho jujhish ney

Matir protima gole jaay jol e

Bijoyay bhese jay

Akashe batashe maar sneho jaage

otondro korunay

Tori Ashe pashe tar kripa hashe

Keno sei pothe taare khujish ney

Khorer Protima Pujish re Tora

Share: Facebook X WhatsApp Telegram

0 Comments

Be the first to comment.

Leave a comment

Related Lyrics