Aponbhola Lyrics (আপনভোলা) Rishi Panda Bengali Song

Aponbhola Lyrics by Rishi Panda :
Song : Aponbhola
Music & Lyrics : Rishi Panda
Illustration & Animation : Rishi Panda
Aponbhola Song Lyrics In Bengali :
লাল মাটির চাদর ছেড়ে
মন আকাশে উড়ল তুলির রং,
ধরে রাখা যায় না কেন?
পাখা মেলে গুনি সাতকাহন।
সাধারণ এ জীবন আমার
ভাত কাপড়েই আমার দিন যাপন।
তা রা রা তা তা রা তা রা তা
তা রা রা তা তা রা তা রা তা
তা রা রা তা রা তা তা রা তা তা
কখন আকাশ সবুজ হলো
ওই দেখা যায় রঙিন মাছের ভিড়,
জলের নিচে বাতাস চলে
সাঁতার কেটে ঘুরছে দল পাখির।
আমি আকাশ কুসুম ভাবি শুধু
কল্পনাতেই আমার বিচরণ।
তা রা রা তা তা রা রা রা
তা তা রা রা রা রা তা
রা রা তা রা রা তা রা
আমার ভাবের সাধু আজান পড়ে
মনের দুঃখ জুড়ায়,
এথায় সবাই সবার বন্ধু
সবার মানুষ পরিচয়।
এই জগতে নেইকো পিছুটান
শুধুই মনের মত গল্প বুনে,
জিরোয় আমার প্রাণ।
যতই সবাই আটকে ধরুক
একলা পথেই যাবো অনেকদূর,
আমি একলা ভালো থাকতে শিখি
একার গানে একাই ধরি সুর।
আমি আপনভোলা মানুষ কোন
ঘোরপ্যাঁচে তাই নেইকো আমার মন।
তা রা রা তা তা রা রা রা
তা তা রা রা রা রা
রা রা তা রা রা তা রা
0 Comments
Be the first to comment.