Prithibir Jekhane Jato Lyrics (পৃথিবীর যেখানে যত) Jatileswar Mukherjee

Prithibir Jekhane Jato Lyrics by Jatileswar Mukherjee :
Song : Prithibir Jekhane Jato
Vocal, Music & Lyrics : Jatileswar Mukherjee
Theme : Miscellaneous
Label : Saregama India Ltd
Prithibir Jekhane Jato Song Lyrics In Bengali :
পৃথিবীর যেখানে যত
খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি,
কত ভালো হতো।
হেলা ভরে ফেলে দেওয়াদের
যতন করে কুড়িয়ে নেওয়া যেত যদি
কত ভালো হতো।
পৃথিবীর যেখানে যত
খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি,
কত ভালো হতো।।
কোথাও আলো সূর্য সমান
কোথা চির অমানিশা,
কোথা অগুন্তিধারা বহমান
কোথাও মরুর তৃষা।
সে আলো সে জল সমানুপাতে
ছড়িয়ে দেওয়া যেত যদি,
কত ভালো হত।
পৃথিবীর যেখানে যত
খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি,
কত ভালো হতো।।
কত ভালো হত,
যদি ফাগুনের সৌখিন ফুলটাকে
একবার বৈশাখী ঝড়ে দুলতে শেখান যেতো।
কোথাও শুধুই চাওয়া চাওয়া
কোথাও পাওয়ার ক্লান্তি,
কোথাও হিসাব নিজেই মেলে
কোথা শুধু ভুলভ্রান্তি।
ভুল হিসাবে, ভুল চাওয়া কে
সরিয়ে দেওয়া যেতো যদি,
কত ভালো হতো,
পৃথিবীর যেখানে যত
খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি,
কত ভালো হত।।
0 Comments
Be the first to comment.