Gouri Elo Lyrics (গৌরী এল) Durga Puja Song
Gouri Elo Lyrics bengali durga puja song is sung by Antara Nandy and Ankita Nandy. Music Programming by Shubhro Bhattacharjee. Sound mixing and mastering by Bob Phukan. This video song directed by Jui Nandy and dance choreography by Meghranjani Medhi and Ankita Nandy. Gouri Elo Dekhe Ja Lo Lyrics in bengali performed by Nandy Sisters. Video edited by Gourab Dutta and Sumanta Sarakar.
Gouri Elo Song Information :
Song Name : Gouri Elo
Singers : Antara Nandy and Ankita Nandy
Rhythm : Sharath Ravi
Composition : Traditional
Video Direction : Jui Nandy
DOP : Prashant Raut
Label : Times Music Bangla
Gouri Elo Lyrics In Bengali :
বলদে চড়িয়া শিবে
শিঙ্গায় দিলা হাঁক,
আর শিঙ্গা শুনি মর্ত্যেতে
বাজিয়া উঠল ঢাক।
শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী
আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী।
বলো গৌরী এলো, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো ..
গৌরী-এলো, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো,
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো,
গৌরী এল, দেখে যা লো ..
দেখো সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি
আরে সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি,
অসুরের টিক্কি ধরি
গলায় দিছে সাপ জড়াইয়া,
বুকে মারছে খোঁচা।
আর ওই যে এক তুম্ব্বা বদন
হো.. ওই যে এক তুম্ব্বা বদন
দাঁত দুটো মূলার মতন
কান দুটো কুলার মতন,
মাথা লেপা-পোঁছা।
কী ঠাকুর দেখলাম চাচা
কী দুগ্গী দেখলাম চাচী।
গৌরী এল, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো,
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল, দেখে যা লো ..
আছে ডাইনে বাঁয়ে দুইডা ছেমড়ি
আছে ডাইনে বাঁয়ে দুইডা ছেমড়ি
পইরা আছে ঢাকাই শাড়ি,
ঘুরতে দেখছি বাড়ি বাড়ি
ফ্যাশন দেখায় ভারি।
আবার ময়ুরের পরে বসেন যিনি
আবার ময়ুরের পরে বসেন যিনি
এনার বড় চিকচিকানি,
ধুতি করছে কোঁচা ..
কী ঠাকুর দেখলাম চাচা
কী দুগ্গী দেখলাম চাচী।
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল, দেখে যা লো ..
সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে
অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে,
নবমীতে মা জননী নিশি পোহাইলা
দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা,
শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভবন
শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভবন
আর বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন,
জয় জয় বিজয়া গমন
জয় জয় বিজয়া গমন।
হে, আইল আমার ভোলানাথ রে
আইল আমার ভোলানাথ রে,
আইল-আমার কাশীনাথ,
আইল আমার তিন্নাথ,
আইল-আমার ভোলানাথ রে
আইল আমার ভোলানাথ রে।
ভোলানাথের শিঙ্গায় বলে
বব বম, বব বম, দিদি দিম, দিম, দিম, দিম।
Gouri Elo Song Video :

Gouri Elo Lyrics In English :
Bolode choria shibe
Shingay dila hank
Aar shinga shuni morteyte
Baajia uthlo dhak
Shiber sone Kartik, Ganesh,
Lakshmi, Saraswati
Ashwin mashe baaper bari ashe bogoboti
Bolo Gouri Elo Dekhe ja lo
Gouri Elo Dekhe ja lo
Dekho singher upor uitha chhuri
Asurer tikki dhori
Golay diche saap joraiya
Buke marche khocha
Aar oi je ek tumbba bodon
Daat duto mular moton
Matha lyepa pocha
Ki thakur dekhlam chacha
Ki thakur dekhlam chachi
Saptami te maa janani mondope mondope
Ashtami te ma janani phule phole dhupe
Nabamite ma janani nishi pohailo
Dashamite pagla bhola nachite lagilo
Shive durgare loiya jabe koilash bhobon
Aar bishorjoner bajna baaje bijoya gomon
Joy joy bijoya gomon
গৌরী এল দেখে যা লো গানের লিরিক্স ও সুর একটি প্রচলিত দূর্গা পূজার গান এবং গানটি গেয়েছেন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী।
0 Comments
Be the first to comment.