G GDN8

Jao Pakhi Lyrics (যাও পাখি) Lopamudra Mitra Song

Jao Pakhi Lyrics (যাও পাখি) Lopamudra Mitra Song





Jao Pakhi Lyrics by Lopamudra Mitra :


Jao Pakhi Song Is Sung by Lopamudra Mitra from Ei Abelay Bengali Album. Music Composed by Joy Sarkar And Song Lyrics In Bengali written by Saikat Kundu.

 

Song : Jao Pakhi
Album : Ei Abelay (2003)
Singer : Lopamudra Mitra
Music : Joy Sarkar
Lyrics : Saikat Kundu
Label : Saregama India Ltd



Jao Pakhi Song Lyrics In Bengali :



যাও পাখি
যতদূর বুক গেছে
যতদূর চোখ ভেসে যায়,
যতদূর শোক আছে
যতদূর কেউ কাকে চায়।

তারাদের রেণু মেখে কল্পনা যাবে যতদূরে
তারাদের রেণু মেখে কল্পনা যাবে যতদূরে
যাও পাখি যাও তুমি উড়ে।

যাও পাখি ..
যতদূর বুক গেছে
যতদূর চোখ ভেসে যায়,
যতদূর শোক আছে
যতদূর কেউ কাকে চায়।

তারাদের রেণু মেখে কল্পনা যাবে যতদূরে
যাও পাখি, যাও তুমি উড়ে
যাও পাখি ..
আমি মুঠো খুলে দেই
আঙ্গুলের ডগা থেকে মহাকাশ ছুটে চলে
ছায়া ছায়া পথে নীল ..

গ্রহদের কোল ঘেঁসে
কুয়াশায় ভিজে ওঠে মন,
আমি বহুদূরে একা
ঘাড় গুঁজে পড়ে থাকা
ফোঁটার মত,
পাঁজরের নিচে সেই চলে যাওয়া
আজো আছি ধরে,
যাও পাখি, যাও তুমি উড়ে
যাও পাখি ..

কিছু আলো ছায়া রোদ
কিছু ভালোবাসা বোধ,
নিয়ে যাও ঠোঁটে করে
ভাবনার চেয়ে দূর ..
স্বপ্নের রঙ বুকে যেন কেউ
নাগাল না পায়।
এখানে মাটিতে ওকে
কি করে বাঁচাবে লোকে,
ছাই ওড়ে সময় চিতার।

এ জীবন আজো সেই বেঁচে থাকা
ধিকিধিকি পুড়ে,
যাও পাখি, যাও তুমি উড়ে।

যাও পাখি ..
যতদূর বুক গেছে
যতদূর চোখ ভেসে যায়,
যতদূর শোক আছে
যতদূর কেউ কাকে চায়,
তারাদের রেণু মেখে কল্পনা যাবে যতদূরে
তারাদের রেণু মেখে কল্পনা যাবে যতদূরে
যাও পাখি, যাও তুমি উড়ে।
যাও পাখি.. যাও পাখি.. যাও পাখি..



যাও পাখি লিরিক্স - লোপামুদ্রা মিত্র :

Jao pakhi jotodur buk geche

Jotodur chokh vese jaay

Jotodur shok ache

Jotodur keu kake chaay

Tarader renu mekhe

Kolpona jabe jotodure

Jao pakhi jao tumi ure

Grohoder kol ghese

Kuashay vije othey mon

Ami bohudure eka ghar guje pore thaka

Fotar moto

Pajorer niche sei chole jaowa

Aajo achi dhore

Jao pakhi jao tumi urey


Share: Facebook X WhatsApp Telegram

0 Comments

Be the first to comment.

Leave a comment

Related Lyrics