Amar Garbo Sudhu Ei Lyrics (আমার গর্ব শুধু এই) - Asha Bhosle - Apan Por

Amar Garbo Sudhu Ei Lyrics In Bangla:
আমার গর্ব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন, আমি
হাসতে পারি তেমন
সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে
বলি চলি সহজেই
কিছু চেয়েই আমি অনেক পেয়েছি
দুটি হাত বাড়িয়েই।
আমার গর্ব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন
আমি হাসতে পারি তেমন।
যেমন চাঁদের আলো,
উত্তাপ নেই কিছু যার,
অথচ আলোয় তার,
সারা ভুবন একাকার (x2)
আমি সেই ভাবে আমার এ হিসাবে
পূর্ণ যে আমাতেই
সব সাধ আশা সব ভালোবাসা
পেয়ে গেছি এখানেই।
আমার গরব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন আমি
হাসতে পারি তেমন।
কেমন কে বাসে ভালো,
চোখের জলে বোঝা যায়
আনন্দে সে জল পড়ে,
ঝরে পরে বেদনায় (x2)
সব পারি দিতে এই সুখ দিতে
পারবোনা কিছুতেই
হেরে গিয়ে আমি জিতে গেছি যেন
দুঃখের সুখেতেই।
আমার গর্ব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন আমি
হাসতে পারি তেমন।
সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে
বলি চলি সহজেই
কিছু চেয়ে আমি অনেক পেয়েছি
দুটি হাত বাড়িয়েই।
আ আ.. ও ও.. আ আ..
Keu Amar Cheye-o Sukhi Nei
Kadte pari jemon ami haste pari temon
Sara prithibi ke tai deke deke
boli choli shob je
Kichu cheye ami onek peyechi
duti haat bariye..
Amar Gorbo Sudhu Ei
Keu Amar Cheye-o Sukhi Nei
Jemon chander aalo uttap nei kichu chaay
Othocho aaloy tar sara bhubon ekakar
Ami se bhabe amari shobe purno je amake
Shob swad asha shob valobasha
peye gechi ekhane
Amar Garbo Shudhu Ei
Keu Amar Cheye-o Sukhi Nei
Kandte pari jemon ami haste pari temon
0 Comments
Be the first to comment.