Hari Dinto Gelo Sandhya Holo Lyrics (হরি দিন তো গেল সন্ধ্যা হল)

Hari Dinto Gelo Sandhya Holo Lyrics :
হরি দিন তো গেল সন্ধ্যা হল
পার কর আমারে,
হরি দিন তো গেল সন্ধ্যা হল
পার করো আমারে,
তুমি পারের কর্তা শুনে বার্তা
ডাকি হে তোমারে,
হরি দিন তো গেল সন্ধ্যা হল
পার করো আমারে।।
আমি আগে এসে
ঘাটে রইলাম বসে,
আমি আগে এসে
ঘাটে রইলাম বসে,
ওহে আমায় কি পার করবেনা হে?
আমায় কি পার করবেনা হে?
আমি অধম বলে।
যারা পাছে এল আগে গেল
আমি রইলাম পড়ে,
হরি দিন তো গেল সন্ধ্যা হল
পার করো আমারে।।
শুনি কড়ি নাই যার
তুমি তারেও কর পার,
শুনি কড়ি নাই যার
তুমি তারেও কর পার,
আমি সেই কথা শুনে ঘাটে এলাম হে
সেই কথা শুনে ঘাটে এলাম হে,
কড়ি নাই যার
তুমি তারেও কর পার।
আমি দিন ভিখারি নাইকো কড়ি
দেখো ঝুলি ঝেড়ে,
হরি দিনতো গেল সন্ধ্যা হলো
পার কর আমারে।
আমার পারের সম্বল
দয়াল নামটি কেবল,
তাই দয়াময় বলে ডাকি তোমায় হে
অধম তারণ বলে ডাকি তোমায় হে,
পারের সম্বল
দয়াল নামটি কেবল।
ফিকির কেঁদে আকুল
পড়ে অকুল, পাথারে সাঁতারে,
হরি দিনতো গেল সন্ধ্যা হলো
পার কর আমারে,
তুমি পারের কর্তা শুনে বার্তা
ডাকি হে তোমারে,
হরি দিনতো গেল সন্ধ্যা হল
পার করো আমারে।
0 Comments
Be the first to comment.