Bhalobashar Jwor (ভালোবাসার জ্বর) Lyrics - Ondho Premik - Timir Biswas

Album: Ondho Premik (2016)
Singer: Timir Biswas
Music Composer: Ashu & Abhishek
Lyrics: Rajib Chakraborty
Bhalobashar Jwor Lyrics In Bengali:
চিলতে আলো,
রইলো পড়ে চিলেকোঠা ঘর
বাড়ছে বয়েস শুকনো ডালে
ভালোবাসার জ্বর (x2)
কপাল ছুঁয়ে দেখো তুমি
ছড়িয়ে গেছে তাপ
বিষন্ন এক উঠোন জুড়ে
স্মৃতির জল ছাপ।
কথার কোলাজ মুঠোয় রাখা
স্বপ্নেরই অভ্যেস
নতুন কোনো রাস্তা খোঁজে
ভীষণ নিরুদ্দেশ।
তোমার ছায়ায় বোসতে দিও
ঘুমের পিছুটান
শীতের রোদে রেলিং জুড়ে
টাঙিয়ে রেখো গান
আমার আকাশ তোমায় দিলাম
আগলে রেখো নীল
তোমার নদী, আমার নৌকো
সুরের শঙ্খচিল।
কথার কোলাজ মুঠোয় রাখা
স্বপ্নেরই অভ্যেস
নতুন কোনো রাস্তা খোঁজে
ভীষণ নিরুদ্দেশ ..
জানলা কপাট রইলো খোলা
ফিরে আসার দায়
ফিরবো বললেই যায় না ফেরা
ফেরারি সন্ধ্যায়
রাতের পোশাক জড়িয়ে গায়ে
উধাও হয়ে যায়
কোন বাহানায় ফিরবো আবার
তোমার দরজায়।
কথার কোলাজ মুঠোয় রাখা
স্বপ্নেরই অভ্যেস
নতুন কোনো রাস্তা খোঁজে
ভীষণ নিরুদ্দেশ।
চিলতে আলো,
রইলো পড়ে চিলেকোঠা ঘর
বাড়ছে বয়েস শুকনো ডালে
ভালোবাসার জ্বর
কপাল ছুঁয়ে দেখো তুমি
ছড়িয়ে গেছে তাপ
বিষন্ন এক উঠোন জুড়ে
স্মৃতির জল ছাপ।
Barche boyesh sukno daale
Bhalobashar Jwor
Kopal chuye dekho tumi
choriye geche taap
Bishonno ek uthon jure
smritir jol chaap
Kothar kolaj muthoy rakha
swapneri obhesh
Notun kono rashta khoje
Bhishon niruddesh hm..
0 Comments
Be the first to comment.