TOMAY GHIRE LYRICS (তোমায় ঘিরে) Tahsan | Kona
Tomay Ghire Lyrics by Tahsan And Kona :
Song : Tomay Ghire
Album : Uddessho Nei
Singer : Tahsan & Kona
Lyrics : Rifat
Tune & Music : Sajid Sorkar
Label : Agniveena

Tomay Ghire Song Lyrics In Bengali :
তোমায় ঘিরে যে ভাললাগা
হয়নি বলা ভাষায়,
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায় ?
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসোনা ফিরে, হৃদয়ে।।
সময় জুড়ে শুধু শূন্যতা
নীরবে ছুঁয়ে থাকে,
ভুলেও আমি ভাবিনি
হারাবো কখনও তোমায় এভাবে।
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসোনা ফিরে, হৃদয়ে।।
মনের আকাশে মেঘের মেলা
বেদনার বৃষ্টি ঝরে,
এত কাছে ছিলে তবুও
পারিনি কেন তোমায় বোঝাতে ?
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসোনা ফিরে, হৃদয়ে।
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসোনা ফিরে, হৃদয়ে।।
0 Comments
Be the first to comment.